সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

গাজায় লা/শের মিছিল! এখন পর্যন্ত নারী ও শিশুসহ ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে হা/য়/না ইসরাইল

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, একই সময়ে আহত হয়েছেন আরও ২৩ জন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বুধবার প্রকাশিত মন্ত্রণালয়ের দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪০৭ জনে।

এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৩৩৫ জন। যুদ্ধবিরতির পরও গাজার বিভিন্ন এলাকায় হামলা ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ৭ জনের মরদেহ গ্রহণ করেছে।
এ ছাড়া আহত ২৩ জনকেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় বলছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলা পুরোপুরি বন্ধ হয়নি। যুদ্ধবিরতির পরবর্তী সময়েও এসব হামলায় ১ হাজার ২৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একই সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ২২৩ জন। ধ্বংসস্তূপ ও বিভিন্ন সড়কের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।‌তবে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সগুলো অনেক এলাকায় পৌঁছাতে পারছে না।

দীর্ঘদিনের সংঘাতে গাজার বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর, হাসপাতাল, সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে যুদ্ধের ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রাও চরম সংকটে পড়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনে প্রায় ৭ হাজার কোটি ডলার প্রয়োজন হতে পারে।

এদিকে নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়ে যাওয়ায় গাজায় মানবিক বিপর্যয়ের ভয়াবহতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।‌উদ্ধারকাজ বাধাগ্রস্ত হওয়ায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত