সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

টাঙ্গাইলের ফাটলরেখায় ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় মৃত্যু হতে পারে দুই লাখের বেশি: রাজউকের সতর্কবার্তা

Our Times News

ঢাকার ভূমিকম্প ঝুঁকি নিয়ে রাজউকের সেমিনার

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ঢাকার ভূমিকম্প ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। টাঙ্গাইলের মধুপুর ফাটলরেখায় ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটলে রাজধানীর প্রায় ৪০ শতাংশ ভবন ধসে পড়তে পারে এবং প্রাণহানি দুই লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সংস্থাটির সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে।

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে ‘ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে রাজউক তাদের সমীক্ষার ফলাফল উপস্থাপন করে। এর আগেই শুক্রবার ও শনিবার ঢাকা পরপর চার দফা ভূমিকম্পে কেঁপে ওঠায় রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়।

রাজউক বলছে, নগর পরিকল্পনা, ভবন নির্মাণ বিধিমালা ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের, সেই সংস্থাগুলোর সমন্বয় ও কঠোর কার্যক্রম ছাড়া বিপর্যয় ঠেকানো সম্ভব নয়। সেমিনারে সরকারের উপদেষ্টা, রাজউক চেয়ারম্যান, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং জরুরি সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত ভবনগুলোর ঝুঁকি মূল্যায়নের কাজ শুরু করার আহ্বান জানিয়ে বলেন, “এই পরিস্থিতিতে সময় নষ্ট করার সুযোগ নেই।” তিনি তৃতীয় পক্ষকে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, যেখানে ভবন ভাঙা প্রয়োজন সেখানে আর কোনো ছাড় দেওয়া উচিত নয়।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজউকের কার্যক্ষমতা বাড়াতে ‘টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্ট’ দ্রুত সংশোধনের কাজ চলছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজউককে অধিক ক্ষমতা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত