সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

গণভোটের তারিখ আলাদাভাবে ঘোষণার দাবি আট দলের

Our Times News

আট দলের সংবাদ সম্মেলনে গণভোটের আলাদা তারিখ ঘোষণার দাবি

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তের সমালোচনা করেছে। তারা বলেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার যে ঘোষণা দিয়েছেন, তা পরিবর্তন করে অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন এমন তিনজন উপদেষ্টাকে অপসারণ করা জরুরি। একই সঙ্গে প্রশাসনে নিরপেক্ষ, সৎ ও জবাবদিহিমূলক ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।

তিনি জানান, সংস্কার কমিশনের সুপারিশ অনুসরণ না করে সরকার একটি দলের স্বার্থে সিদ্ধান্ত পরিবর্তন করেছে, যা গণতন্ত্র ও জনআকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি বলেন, অনলাইন জরিপেও ৮০ শতাংশ মানুষ আলাদাভাবে গণভোটের পক্ষে মত দিয়েছে কিন্তু সরকার তা উপেক্ষা করেছে।

ডা. তাহের বলেন, গণভোট হচ্ছে সংস্কার ইস্যুতে আর জাতীয় নির্বাচন সরকার গঠনের প্রশ্নে। দুই ভিন্ন বিষয়ের ভোট একই দিনে হলে জনগণের অংশগ্রহণ কমে যাবে এবং বিষয়টি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবে। এতে একটি দল সুবিধা পেতে পারে।

তিনি আরও জানান, আট দল আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। তবে সদ্য গঠিত সরকারের অধীনে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে। কয়েকজন উপদেষ্টার প্রভাবে প্রশাসন দলীয়করণ হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা তৈরি করছে।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত