সর্বশেষ
আন্তর্জাতিক সংবাদ
দেশের খবর
খেলার খবর
আন্তর্জাতিক সংবাদ
জাতীয় সংবাদ
শিশু নিখোঁজের ভুয়া নাটক করে প্রশাসনকে দিয়ে ড্রেন পরিষ্কার করালেন এক নারী
ফ্যামিলি কার্ড হলো হাসিনার ১০ টাকার চাল দেওয়ার মতো ধাপ্পাবাজি: ডা. শফিকুর রহমান
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ, আহত জুমা-আম্মারসহ অনেকে
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি: ডিএমপি
জামায়াত ক্ষমতায় গেলে দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার হবে: ডা. শফিকুর রহমান
কালো টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি কখনোই বিএনপির নয়: মঞ্জু
৯ম পে-স্কেলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা
বাংলাদেশ-পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে ভারত ও চা/টুকার আইসিসিকে কঠোর ভাষায় ধোলাই করলেন ইংলিশ সাবেক অধিনায়ক
প/শ্চিমা টাকার কাছে নিজেদের ঈমান বিক্রি করে খ্রি/স্টান ধর্ম প্রচার করা দুই তথাকথিত লো/ভী ইমাম গ্রেফতার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জামায়াত ক্ষমতায় গেলে দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার হবে: ডা. শফিকুর রহমান

Our Times News

জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন

আওয়ার টাইমস নিউজ।

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দলের সাবেক নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে একটি ভোট ও একটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াত ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে নিহতদের পাশাপাশি হাদি, আবরার ফাহাদ ও মুগ্ধসহ সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে।”

তিনি জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “অতীতে দেশে যে ভোট সংস্কৃতি ছিল, যেখানে একজনের ভোট আরেকজন দিত, তা আর চলবে না। আগামী নির্বাচনে যার ভোট সে নিজেই দেবে। কেউ ভোট চুরি বা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করলে জামায়াত তা প্রতিহত করবে, শক্তি যত বড়ই হোক না কেন।”

তিনি ভোট সুরক্ষার জন্য এখন থেকেই নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই অর্থ ফিরিয়ে এনে দেশের সুষম উন্নয়নের জন্য জামায়াতকে ক্ষমতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।”

সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির সমালোচনা করে জামায়াত আমির বলেন, “১০ টাকা কেজিতে চাল দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু মানুষ তা পায়নি। এখন আবার কার্ডের কথা বলা হচ্ছে-এগুলো ধাপ্পাবাজি ছাড়া কিছু নয়।”

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের হুমকি ও অপমান করা হলেও বিরোধী দলগুলোর পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতের পিরোজপুর জেলা আমির তাফাজ্জল হোসাইন ফরিদ। এতে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে এনসিপির মনোনীত প্রার্থী শামীম হামিদীসহ দলীয় নেতাকর্মীরা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২০
সূর্যোদয়ভোর ৬:৩৭
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৫:৪৮
এশা রাত ৭:০৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২০
সূর্যোদয়ভোর ৬:৩৭
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৫:৪৮
এশা রাত ৭:০৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত