সর্বশেষ
তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী আখ্যায়িত করেছে দ্য ডিপ্লোম্যাট
তিন বোনের আত্মহত্যা: তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য
গেমস আসক্তি ও মানসিক চাপে ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন
নির্বাচন ঘিরে এবারও ষড়যন্ত্রে লিপ্ত ভারত: নাহিদ ইসলাম
ভুয়া সিল ও ব্যালট ছাপাচ্ছে ‘গুপ্ত’ নামে পরিচিতরা: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে বরিশাল-ভোলা সেতু বাস্তবায়ন হবে: তারেক রহমান
জামায়াতের সঙ্গে এনসিপির জোট টিকবে না যে কারণে স্পষ্ট জানালেন নাহিদ ইসলাম
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার মাধ্যমে দীর্ঘ ১৬-১৭ বছরের ভ’য়ংকর নীরব যন্ত্রণার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন মিল্টন সমাদ্দার
জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না: ফেনীতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লালকার্ড দেখাতে হবে: রাণীশংকৈলে রাশেদ প্রধান
গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না: নেতানিয়াহু
রাজনৈতিক ঈর্ষা থেকে জামায়াত কর্মীর ওপর কুপিয়ে হামলা, গুরুতর আহত
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নয়, স্বাধীনতার প্রথম ঘোষক ছিলেন ড. অলি আহমদ: জামায়াত আমিরের বিতর্কিত মন্তব্যে দেশজুড়ে তোলপাড়
ছয় ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
শবেবরাতেও কিছু মানুষ আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত থাকবেন

তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী আখ্যায়িত করেছে দ্য ডিপ্লোম্যাট

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাট বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি পরিচালিত জনমত জরিপে বিএনপির প্রতি সমর্থন প্রায় ৭০ শতাংশ, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থন ১৯ শতাংশ। অন্য একটি জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান।

দ্য ডিপ্লোম্যাট উল্লেখ করেছে, নির্বাচনে ‘জেন জেড’ তরুণ ভোটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তারেক রহমান এই ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন ও অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন।

তিনি জানিয়েছেন, তাঁর সরকারে কর্মসংস্থান, কারিগরি শিক্ষা, আইটি খাত, খেলাধুলা ও শ্রমবাজারকে অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করা হবে, যার নীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’।

তারেক রহমান আরও জানিয়েছেন, বিএনপি আইনশৃঙ্খলা, অর্থনীতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, খাল খনন, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নকে অগ্রাধিকার দেবে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হবে।

বিএনপির ৩১ দফা নির্বাচনী কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও শিক্ষার উন্নয়নকে প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারেক রহমান বলেন, “আমরা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনব এবং জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করব।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২১
সূর্যোদয়ভোর ৬:৩৮
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৫:৪৭
এশা রাত ৭:০৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২১
সূর্যোদয়ভোর ৬:৩৮
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৫:৪৭
এশা রাত ৭:০৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত