সর্বশেষ
২৪ ঘণ্টা না যেতেই আবার বদলালো সোনার দাম, এখন ভরি কত?
আবারও ভয়ং’কর ভূমিকম্পে কেঁপে উঠল যে ভূমি
যশোরে কানায় কানায় ভরে উঠেছে তারেক রহমানের জনসভা মাঠ
ইরানে হামলা হলে গোটা মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে জড়াবে: খামেনির কঠোর সতর্কবার্তা
নারায়ণগঞ্জে বিএনপি নেতার হুমকি ভিডিও ভাইরাল, ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই
চরম দুর্যোগপূর্ণ অবস্থায় ঢাকাবাসী, সবচেয়ে বিপদজনক তিন এলাকা
নির্বাচিত হলে খেলাধুলার উন্নয়নে বড় পদক্ষেপ নেবে বিএনপি: আমীর খসরু
মজলুম ছিলেন, জালিমে পরিণত হবেন না, তারেক রহমানকে সতর্ক করলেন সাদিক কায়েম
ভোটে ১৬ হাজার বিএনসিসি সদস্য যুক্ত করার সিদ্ধান্তে আপত্তি বিএনপির
স্বর্ণের দামে সাময়িক ধস নামলেও খুব শীঘ্রই দাম বেড়ে ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে, কত হতে পারে ভরি?
আবারও কমেছে স্বর্ণের দাম, ভরি কত?
এক শ্রেণীর ক্ষমতালোভী মহল বলছে তারা ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী দেশ চালাবে না, তাই আমরা ইসলামের ইজ্জত রক্ষায় এককভাবে নির্বাচন করছিঃ চরমোনাই পীর
অবশেষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে পাকিস্তান, তবে ভারতের বিপক্ষে খেলবে না পাক ক্রিকেটাররা
সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ নাকি ফ্যাসিবাদের পক্ষে ‘না’, আগে আপনাদের অবস্থান পরিষ্কার করুনঃ জামায়াত আমীর
দাম্ভিক অ/হংকারী অস্ট্রেলিয়াকে ৩-০ তে বিধ্বস্ত করলো পাকিস্তান

যশোরে কানায় কানায় ভরে উঠেছে তারেক রহমানের জনসভা মাঠ

Our Times News

যশোরে তারেক রহমানের জনসভায় জনসমাগম

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: যশোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। সোমবার দুপুরের আগেই উপশহর কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে।
জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। নির্ধারিত সময় অনুযায়ী তারেক রহমানের দুপুরের পর জনসভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে তিনি খুলনায় অনুষ্ঠিত আরেকটি জনসভায় অংশ নেন।

সকাল থেকেই যশোর শহর ও আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে জনসভাস্থলে আসতে থাকেন। বর্ণিল সাজ, দলীয় পতাকা, জাতীয় পতাকা ও ধানের শীষ প্রতীক নিয়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঠে মানুষের ঢল নামে।

জনসভায় নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, এমনকি শিশুরাও দলীয় সাজে অংশ নেয়। কেউ কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সাজানো শিশুদের সঙ্গে নিয়ে মাঠে আসেন।

যশোরের আটটি উপজেলা ছাড়াও মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা জনসভায় অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন পর বড় পরিসরে দলীয় সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠ ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা তল্লাশিতে কাজ করছে পুলিশ, র‌্যাব ও অন্যান্য সংস্থা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২১
সূর্যোদয়ভোর ৬:৩৯
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৫:৪৬
এশা রাত ৭:০৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২১
সূর্যোদয়ভোর ৬:৩৯
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৩
মাগরিবসন্ধ্যা ৫:৪৬
এশা রাত ৭:০৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত