
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। বুধবার (৮ জুলাই) পবিত্র নগরী কারবালায় তার জানাজা ও শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে ইরাকের বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ বহনকারী বিমান মঙ্গলবার রাতে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ইরাকি কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং অসংখ্য মানুষের উপস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বুধবার নাজাফের পবিত্র ইমাম আলী (আ.)-এর মাজারে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ কারবালায় নেওয়া হবে। সেখানে ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাস (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে বিশেষ জানাজার আয়োজন করা হয়েছে। আয়োজকদের ধারণা, এতে ইরাকসহ বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ অংশ নেবেন।
এর আগে রোববার তেহরানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ধর্মীয় নেতারা জানাজার নামাজে ইমামতি করেন এবং দেশজুড়ে শোক কর্মসূচি পালিত হয়।
খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। এ উপলক্ষে ইরান ও ইরাকে একাধিক ধর্মীয় অনুষ্ঠান এবং শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই শেষ বিদায়ের আয়োজনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে নিরাপত্তা জোরদারের পাশাপাশি লাখো শোকাহত মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।



























