
আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সারা দেশে বিজ্ঞাপিত দর অনুযায়ী স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।
বাজুস নির্ধারিত স্বর্ণের নতুন দর (ভ্যাটসহ):
২২ ক্যারেট: ২ লাখ ৪০,৬২৮ টাকা (প্রতি ভরি)
২১ ক্যারেট: ২ লাখ ২৯,৭৮১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৯৭,৩৫৫ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৬১,১৯৬ টাকা
রুপার নতুন দর (ভ্যাটসহ):
ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫,০৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪,৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৩২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ১০৫ বার স্বর্ণের এবং ৬৩ বার রুপার দাম সমন্বয় করা হলো। অলঙ্কারের কেনাবেচায় নির্ধারিত মজুরি যুক্ত হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাজুস।




























