সর্বশেষ
উচ্চ শিক্ষিত হলেই কি মানুষ হওয়া যায়? মানুষ হতে হলে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়া আবশ্যকঃ হুসাইন আল আজাদ
১০৪ বছর বয়সে হজ পালন: অদম্য ঈমানের অনুপ্রেরণার প্রতীক ইন্দোনেশিয়ার এমবাহ্ মার্সিয়াহ্
মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ভয়াবহ হামলা, হঠাৎ ভয়ডরহীন বেপরোয়া ইরানের শক্তি প্রদর্শনের রহস্য কী?
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
সাফ ফুটবলের মসনদে আবারও আওয়ামী আমলের‘দুর্নীতির বরপুত্র’ কাজী সালাউদ্দিন
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়

ট্রাম্প প্রশাসনের যে বিভাগে নেতৃত্ব দেবেন ইলন মাস্ক

Our Times News

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইলন মাস্ক এবং ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা বিবেক রামাস্বামী তার নেতৃত্বাধীন নতুন মার্কিন সরকারের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (DOGE) বিভাগের নেতৃত্ব দেবেন।

তাদের কাজ হবে- বাইরের পরামর্শদাতা হিসেবে হোয়াইট হাউস এবং ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের সঙ্গে সহযোগিতা করে সরকার ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনা।

ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (DOGE) কি?

ট্রাম্প সরকারের এই নতুন বিভাগটি মূলত ইলন মাস্কই প্রস্তাব করেছেন এবং এটি সরকার ব্যবস্থায় আমলাতন্ত্র কমানোর উদ্দেশ্যে গঠিত। এটি পরিচিত হচ্ছে DOGE নামে, যা মাস্কের প্রচারিত ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির নাম অনুসারে রাখা হয়েছে।

এই বিভাগের মূল উদ্দেশ্য হলো- সরকারি অপচয় কমানো, অনাবশ্যক নিয়মাবলি ছেঁটে ফেলা এবং বিভিন্ন ফেডারেল সংস্থার পুনর্গঠন করা। এসব ভূমিকা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ নয় এবং এজন্য সিনেটে অনুমোদনেরও প্রয়োজন হবে না।

ট্রাম্প এই প্রকল্পটিকে ‘ম্যানহাটান প্রকল্পের’ সঙ্গে তুলনা করেছেন। ম্যানহাটান প্রকল্প ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে পারমাণবিক অস্ত্র তৈরির গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম।

ডোনাল্ড ট্রাম্প এর আগে তার নির্বাচনী প্রচারণার সময়েই ইলন মাস্ককে সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে রাখার ইঙ্গিত দিয়েছিলেন। সেটাই এখন বাস্তব হতে চলেছে।

তবে মার্কিন সরকারে মাস্কের এই ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ তার পরিচালিত টেসলা এবং স্পেসএক্স কোম্পানির সঙ্গে মার্কিন সরকারের বহু বিলিয়ন ডলারের চুক্তি রয়েছে এবং ফেডারেল অর্থায়ন থেকে তিনি সুবিধা পেয়ে আসছেন।

এ বিষয়ে ইলন মাস্ক এক বিবৃতিতে বলেছেন, এই বিভাগ সরকারের অপচয় রোধে একটি ‘শকওয়েভ’ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘যে কেউ সরকারি অপচয়ের সঙ্গে জড়িত, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে’।

পাশাপাশি DOGE-এর প্রতিটি পদক্ষেপ জনসাধারণের সামনে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

মাস্ক বলেন, যদি জনসাধারণ মনে করে আমরা কোনো গুরুত্বপূর্ণ কিছু কমিয়েছি বা অপচয়কৃত কিছু বাদ দেইনি, তাহলে তা আমাদের জানাতে দ্বিধা করবেন না। আমরা করদাতাদের অর্থের সবচেয়ে মূর্খামিপূর্ণ ব্যয়ের জন্য একটি লিডারবোর্ডও রাখব। যা হবে একদিকে দুঃখজনক এবং অন্যদিকে আনন্দের। সূত্র: এনডিটিভি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৫ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত