
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতা শাহাদাৎ।
তিনি অভিযোগ করে বলেন, “আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের কিছু টোকাই মিছিল বের করেছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ করেছি এবং বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



























