সর্বশেষ
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

মাদকের বিরুদ্ধে সামাজিক বয়কট: যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকাতেই মিলবে না দাফন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: মাদকের কড়াল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি এবার অভূতপূর্ব সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার স্থানীয় বাসিন্দারা। জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকায় মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট ও কঠোর পাঁচটি শাস্তিমূলক সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে স্থানীয় বাইতুশ শরফ জামে মসজিদে আয়োজিত এক বিশেষ সামাজিক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় মসজিদ কমিটি, মুসল্লি ও সচেতন সমাজ যৌথভাবে এই জরুরি সভার আয়োজন করে।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, মাদকের সঙ্গে জড়িত প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি কঠোর সামাজিক বয়কট কার্যকর করা হবে:

১. মৃত্যুর পর তাকে সামাজিকভাবে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে না।

২. দাফনের কাজের জন্য মসজিদের খাটিয়া ব্যবহার করতে দেওয়া হবে না।

৩. এলাকার কোনো ইমাম বা ধর্মীয় ব্যক্তিত্ব তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে খাবার গ্রহণ করবেন না।

৪. মাদকসেবী বা কারবারিদের পরিবারের যেকোনো সামাজিক আয়োজনে এলাকাবাসী অংশ নেবে না।

৫. মাদকের সঙ্গে সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকে সমাজ থেকে পুরোপুরি বয়কট ও বহিষ্কার করা হবে।

মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম জানান, কাউকে ব্যক্তিগতভাবে হেয় করা এই উদ্যোগের লক্ষ্য নয়; বরং সমাজ থেকে মাদক নির্মূল করা এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই মূল উদ্দেশ্য। এই সামাজিক আন্দোলন সফল করতে তিনি দলমত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৫
এশা রাত ৭:১০

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৫
এশা রাত ৭:১০

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত