সর্বশেষ
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম

মিথ্যা ধর্ষণ মামলায় কারাভোগের পর নির্দোষ প্রমাণিত ইমাম, আর্থিক ক্ষতিপূরণ চাইলেন মোজাফফর আহমদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: ফেনীর পরশুরামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়ে এক মাসের বেশি সময় কারাভোগ করার পর শেষ পর্যন্ত নির্দোষ প্রমাণিত হয়েছেন স্থানীয় ইমাম ও মক্তব শিক্ষক মোজাফফর আহমদ। ডিএনএ পরীক্ষায় অভিযোগের সত্যতা না পাওয়ায় আদালত তাকে অব্যাহতি দিয়েছে। পরে তদন্তে উঠে আসে, কিশোরীর সন্তানের জৈবিক পিতা তারই সহোদর বড় ভাই।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনাটি আড়াল করতে এবং প্রকৃত অভিযুক্তকে বাঁচাতেই ইমাম মোজাফফরের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর আদালতে দাখিল করা অভিযোগপত্রে তার নাম বাদ দেওয়া হয় এবং কিশোরীর বড় ভাইয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ আনা হয়।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালে। ওই সময় কিশোরীর পরিবার স্থানীয় ইমাম মোজাফফর আহমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি এক মাস দুই দিন কারাভোগ করেন। এ ঘটনায় চাকরি হারানোর পাশাপাশি সামাজিকভাবেও ব্যাপক ক্ষতির মুখে পড়েন তিনি।

পরে সিআইডির ফরেনসিক পরীক্ষায় নবজাতক শিশুর সঙ্গে মোজাফফরের কোনো ডিএনএ মিল পাওয়া যায়নি। এরপর কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, দীর্ঘদিন ধরে তার বড় ভাই তাকে নির্যাতন করে আসছিল।

পরবর্তীতে অভিযুক্ত বড় ভাইকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিএনএ পরীক্ষায় শিশুর সঙ্গে তার ৯৯.৯৯ শতাংশ মিল পাওয়া যায়।

নির্দোষ প্রমাণিত হওয়ার পর মোজাফফর আহমদ বলেন, এই ঘটনার কারণে তিনি আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। মামলার খরচ চালাতে বসতভিটাও বিক্রি করতে হয়েছে। জেল থেকে বের হওয়ার পর কোথাও চাকরিও পাননি বলে জানান তিনি।

তিনি প্রকৃত দোষীদের কঠোর শাস্তির পাশাপাশি সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত