সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

শহীদদের কারণে, ভয় করি না মরণে’ এমন স্লোগানে রাজধানীতে লাখো স্বাধীন ছাত্র-জনতার ‘শহীদী মার্চ’ চলছে..

Our Times News

স্পেশাল করেসপন্ডেন্টঃ হুসাইন আল আজাদ।
(আওয়ার টাইমস নিউজ)

গত ৫ আগষ্ট এ দেশের কোটি কোটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বন্ধু দেশ ভারতে পালিয়ে যায়
স্বৈরাচার খ্যাত সাবেক খুনি শেখ হাসিনা সরকার।

আজ ৫ সেপ্টেম্বর নতুন স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক দিনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে রাজধানীতে লাখ লাখ ছাত্র-জনতার উপস্থিতিতে ‘শহীদী মার্চ’ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদী মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ সীমাহীন উৎসাহ উদ্দীপনা ও বিজয়ের মহা আনন্দ নিয়ে অংশগ্রহণ করেন৷

মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত-সায়েন্সল্যাব-কলাবাগান-সংসদ ভবন-ফার্মগেইট- কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বিভিন্ন মাদ্রাসা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলবেঁধে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হতে থাকেন, পরে সেখান থেকে বিশাল বড় মিছিল নিয়ে শহীদী মার্চ শুরু হয়৷

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিকে থাকেন ‘সফল হোক সফল হোক, শহীদী মার্চ সফল হোক’ ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, আবু সাঈদ/শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘আজকের এই দিনে আবু সাঈদ/শহীদদের মনে পড়ে’ এমন স্লোগানে মুখরিত হয় সেখানকার আশপাশ।

এ সময় বক্তারা বলেন, ঠিক এক মাস আগে আমরা স্বৈরাচারী খুনি হাসিনার পতন ঘটিয়ে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম৷ এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতা গুরুত্বরভাবে আহত হয়েছেন। অনেকেই আজীবন পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে এখনো হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি তাদের রক্তের বিনিময়ে আমরা আজ এ স্বাধীন দেশ উপহার পেয়েছি।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত