সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

​ডেস্ক রিপোর্ট: আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রাজনৈতিক বক্তব্য বা অডিও-ভিডিও বার্তা দেশীয় গণমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট জানান, আদালতের দেওয়া রায় ও নির্দেশনা বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।
​মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
​ডা. জাহেদ উর রহমান বলেন, “বিদেশে অবস্থানরত শেখ হাসিনা আগামী ৫ আগস্ট যদি কোনো অনুষ্ঠানে বক্তব্য দেন এবং সেটি যদি কোনো গণমাধ্যম বা প্রচারমাধ্যমে প্রকাশ করা হয়, তবে তা সরাসরি সর্বোচ্চ আদালতের নির্দেশ লঙ্ঘনের শামিল হবে। এ বিষয়ে অতীতেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল, এবারও আমরা সবাইকে পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই যাতে কেউ এই বেআইনি কাজ থেকে বিরত থাকেন। নির্দেশ অমান্য করা হলে সরকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।”
​সংবাদ সম্মেলনে তিনি সরকারের আইনি অবস্থানের ব্যাখ্যা দিয়ে বলেন, “সরকার নিজে তো কোনো আদালত নয়; বরং আদালতের স্পষ্ট রায় ও আদেশ কার্যকর নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। শেখ হাসিনার বক্তব্য প্রচারে যদি কারও আইনি আপত্তি থাকে বা কেউ যদি মনে করেন এই বাধা দূর হওয়া উচিত, তবে তিনি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়ে সেই আদেশকে চ্যালেঞ্জ করতে পারেন। তবে আদালত আদেশ বহাল রাখা পর্যন্ত তা মেনে চলা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক।”
​তিনি আরও জানান, আদালতের এই নির্দেশনা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়, সে বিষয়ে দেশের সকল গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পুনরায় সতর্ক করে দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত