সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

৬ মাসে কোনো অপরাধী পার পায়নি, সরকারের সাফল্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: গত ছয় মাসে দেশে ঘটে যাওয়া কোনো অপরাধেই অপরাধীরা রেহাই পায়নি এবং প্রতিটি ঘটনার পর পরই পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রংপুরে সংঘটিত সাম্প্রতিক হত্যাকাণ্ডের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রংপুরে যে অপ্রীতিকর ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, পুলিশ অত্যন্ত যৌক্তিক সময়ের মধ্যেই তার প্রধান আসামীদের গ্রেপ্তার করেছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ছয় মাস অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে এমন একটি অপরাধও সংঘটিত হয়নি, যার পর পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে পারেনি। একটি ঘটনাও এর ব্যতিক্রম নয় এবং এটাই এই সরকারের অন্যতম বড় কৃতিত্ব।

আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার গতিশীলতা নিয়ে তিনি আরও বলেন, “রামিসা হত্যার মতো সংবেদনশীল মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি বড় বড় অপরাধের বিচার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এতদিন ধরে জমে থাকা সমস্যার মাঝে এত অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি অলৌকিক কিছু আশা করা সমীচীন নয়।

পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা রাতারাতি বৈপ্লবিক পরিবর্তনের অবাস্তব স্বপ্ন দেখাচ্ছি না। তবে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন একটি সুসংগঠিত ও পেশাদার পর্যায়ে উন্নীত করা হবে, যা সাধারণ জনগণের প্রতিটি প্রত্যাশা পূরণে সক্ষম হবে। খুব শীঘ্রই পুলিশ বাহিনীকে সম্পূর্ণ শৃঙ্খলিত ও জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা হবে।”

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত