সর্বশেষ
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
২১ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
আত্মহত্যার প্ররোচনা মামলা: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

চারপাশ স্বাভাবিক, তবু আপনি কেন শীতে কাঁপছেন? জানুন আসল কারণ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

লাইফস্টাইল: শীতের মরসুম শুরু হয়েছে। চারপাশের সবাই হালকা সোয়েটারেই আরাম বোধ করছে, কিন্তু কিছু মানুষ ঠান্ডা সহ্য করতে পারছে না। এর কারণ কেবল শীতের তীব্রতা নয়; শরীরের ভিটামিন বা খনিজের ঘাটতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ

স্বাভাবিকভাবে মানুষের শরীর প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখে। এটি বজায় রাখতে মস্তিষ্ক, হরমোন এবং রক্ত সঞ্চালন ব্যবস্থা একত্রে কাজ করে। শীত বা গরমে শরীরের এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকেই বলা হয় থার্মোরেগুলেশন।

যদি এই প্রক্রিয়ায় সমস্যা হয়, তাহলে শীত বেশি লাগতে পারে। বিশেষত নিম্নলিখিত কারণগুলো গুরুত্বপূর্ণ:

ভিটামিন বি১২-এর ঘাটতি

ভিটামিন বি১২ শরীরে লোহিত রক্তকণিকা তৈরি ও স্নায়ুর কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। যদি শরীরে এই ভিটামিন কম থাকে, রক্তে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না। ফলস্বরূপ হাত-পায়ের তাপমাত্রা দ্রুত কমে এবং শীত বেশি লাগে। মাছ, ডিম, মাংস এবং দুগ্ধজাত খাবারে ভিটামিন বি১২ পাওয়া যায়।

ফোলেট (ভিটামিন বি৯) এর অভাব

ফোলেট রক্ত তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অভাব হলে শীতের প্রতি সংবেদনশীলতা বাড়ে এবং সহজেই ক্লান্তি অনুভূত হয়। সবুজ শাক, বিনস এবং লেবুজাতীয় খাবারে ফোলেট পাওয়া যায়।

আয়রনের ঘাটতি

শরীরে আয়রনের অভাব হলে রক্তাল্পতা দেখা দেয়। ফলে শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না এবং বেশি ঠান্ডা অনুভূত হয়। ডাল, সবুজ শাক ও ড্রাই ফ্রুট নিয়মিত খেলে আয়রনের ঘাটতি পূরণ করা যায়।

ভিটামিন সি প্রয়োজন

ভিটামিন সি আয়রনের শোষণে সাহায্য করে। যদি ভিটামিন সি কম থাকে, আয়রনসমৃদ্ধ খাবারেও পুরো উপকার পাওয়া যায় না। লেবু, পেয়ারা, আপেল ইত্যাদি ভিটামিন সি সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে ঠান্ডা সহ্যক্ষমতা বৃদ্ধি পায় এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

শীতের তীব্রতা ও চারপাশের পরিবেশের পাশাপাশি শরীরের ভিটামিন ও খনিজের ঘাটতি আপনার শীত অনুভূতিতে বড় প্রভাব ফেলে। সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত পুষ্টি গ্রহণের মাধ্যমে এই সমস্যা অনেকটা কমানো সম্ভব।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩২
সূর্যোদয়ভোর ৫:৪৭
যোহরদুপুর ১১:৫১
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৫:৫৪
এশা রাত ৭:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত