সর্বশেষ
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বৃত্তি সুবিধার আওতায়

Our Times News

আওয়ার টাইমস নিউজ:

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতক (পাস) পর্যায়ের শিক্ষার্থীরা এবারও সরকারি বৃত্তি সুবিধা পাবেন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন করে কোটা ও টাকার পরিমাণ নির্ধারণ করে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে সমান হারে বৃত্তি বণ্টন করতে হবে। স্নাতক (সম্মান) পর্যায়ে দেওয়া হবে ১৮টি মেধাবৃত্তি এবং ৩৭৫টি সাধারণ বৃত্তি। এর মধ্যে মেধাবৃত্তিতে মাসে ১,১২৫ টাকা ও বছরে অতিরিক্ত ১,৮০০ টাকা অনুদান দেওয়া হবে। সাধারণ বৃত্তির মাসিক হার নির্ধারণ হয়েছে ৪৫০ টাকা এবং বার্ষিক অনুদান ৯০০ টাকা। এসব বৃত্তি এক বছরের জন্য কার্যকর থাকবে।

অন্যদিকে স্নাতক (পাস) পর্যায়ে ৯টি মেধাবৃত্তি ও ৩০০টি সাধারণ বৃত্তি নির্ধারণ করা হয়েছে। মেধাবৃত্তির ক্ষেত্রে মাসিক ১,০৫০ টাকা এবং এককালীন ১,৮০০ টাকা দেওয়া হবে। সাধারণ বৃত্তিতে মাসে ৩৭৫ টাকা ও বছরে ৬০০ টাকা অনুদান মিলবে। এ বৃত্তির মেয়াদ দুই বছর।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের অনুপাতে বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে যোগ্য ছাত্রী না থাকলে সেই আসন ছাত্রদের দেওয়া হবে। বৃত্তি পেতে হলে শিক্ষার্থীদের অবশ্যই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে হবে এবং নিজ নামে অনলাইন সুবিধাযুক্ত ব্যাংক হিসাব থাকতে হবে।

আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে তা মাউশির মহাপরিচালকের দপ্তরে পাঠাতে হবে। পরে নির্ধারিত সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির নির্দেশও দেওয়া হয়েছে

cgt

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ২২ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত