সর্বশেষ
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনকে কৃতিত্ব দিলেন মেসি
আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
লিও মেসি ইসরাইল-মুসলিম তারকা ইয়ামাল ফিলিস্তিন, সব ছাপিয়ে আজকের বিশ্বকাপানো ফাইনাল রূপ নিয়েছে ইসরাইল ফিলিস্তিন যু/দ্ধে
নোয়াখালীর ফেনীতে ৪০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে, লণ্ডভণ্ড একটি গ্রাম

ট্রাম্পের একঘেয়েমি সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র, সতর্কবার্তা বিশ্লেষকদের

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির এক মাসও না পেরোতেই আবারও ইরানে বিমান হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের উত্তেজনাই বাড়াচ্ছে না, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও রিপাবলিকানদের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।

গত ১৭ জুন ফ্রান্সের ভার্সাইয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসন সেটিকে কার্যকর নয় বলে দাবি করে ইরানের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলোতে নতুন করে হামলা শুরু করে। এর পাল্টা জবাবে ইরান পারস্য উপসাগর এলাকায় যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

বিশ্লেষকদের ধারণা, যুদ্ধবিরতি ছিল ওয়াশিংটনের একটি সাময়িক কৌশল। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, কৌশলগত তেলের মজুত বাড়ানোর জন্যই যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ওই চুক্তিতে সম্মত হয়েছিল।

আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় রাজনৈতিক চাপও বাড়ছে। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়লে ভোটারদের অসন্তোষ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সাময়িকী American Conservative-এর নির্বাহী সম্পাদক কার্ট মিলস এই সিদ্ধান্তকে ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এটি রিপাবলিকানদের নির্বাচনী অবস্থান দুর্বল করতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ হয়। ইরান প্রণালিটি বন্ধের হুমকি দেওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, বিমান হামলা শেষ পর্যন্ত স্থল অভিযানে রূপ নিতে পারে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও দীর্ঘমেয়াদি এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা অতীতে এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে সাবেক মার্কিন কর্মকর্তারা মনে করছেন, বর্তমান প্রশাসনে ইরান বিষয়ে অভিজ্ঞ নীতিনির্ধারকের অভাব রয়েছে। ফলে কূটনৈতিকভাবে সংকট মোকাবিলার সুযোগও সীমিত হয়ে পড়ছে।

সাবেক মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেলের মতে, এই সংঘাত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক উদ্যোগ জোরদার করারও প্রয়োজন রয়েছে।

সূত্র: The Guardian

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত