সর্বশেষ
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
দেশের সব মাদ্রাসায় ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার জরুরি নির্দেশ
মহাজাগতিক বিস্ময়: আজ পৃথিবীজুড়ে দিন ও রাতের দৈর্ঘ্য সমান!
টাইফুন ‘দুজুয়ান’-এর প্রলয়ঙ্করি তাণ্ডবে চূর্ণ জাপান: লাশের সারি বেড়ে ৯, নিখোঁজ বহু!
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে রুখে দিল জাপান, অতঃপর আম্পায়ারের নির্লজ্জ চু/রিতে কোনরকম রক্ষা পেল ভারত
২৩ সেপ্টেম্বর ২০২৬: আজকের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জ্বালানির দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, কোথাও ২০ টাকা পর্যন্ত বেশি আদায়
ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়া দেশগুলোকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান এরদোগানের
মার্কিন আধুনিক প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে পুরো বিশ্বকে চমকে দিল ইরান
পাটওয়ারীকে গ্রেপ্তার করলে বাসে ককটেল হামলার রহস্য বের হবে: রাশেদ খান
বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন প্রধানমন্ত্রী
তেলের দামে ওঠানামা, তবু বিশ্ববাজারে স্থির স্বর্ণের দাম
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, ঘটনাটি তদন্তে প্রশাসন
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ৩ ফিলিস্তিনি নাগরিক নিহত

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: আবারও অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে অন্তত ৩ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি তাদের এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর নাবলুসের এক মহল্লায় ৩ ‘সশস্ত্র জঙ্গি’ তাদের সেনাদের ওপর গাড়ি থেকে গুলি ছুঁড়লে ইসরাইলি সেনারা তাদেরকে ‘নিষ্ক্রিয়’ করতে পাল্টা গুলি ছুঁড়লে ওই  ৩ ফিলিস্তিনির মৃত্যু হয়।

এদিকে ফিলিস্তিনের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইসরায়েলিদের ছোঁড়া বুলেটে নাবলুসে ৩ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এর আগে ১৯৬৭ সালে ফিলিস্তিনের সাথে ৬ দিনব্যাপী চলা রক্তক্ষয়ী যুদ্ধে জয়লাভের পর থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে।

এ বছর এ অঞ্চলটিতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলা সংঘাতে কমপক্ষে ২০১ ফিলিস্তিনি ও ২৭ ইসরায়েলি নিহত হয়েছেন। এবং এই নিহতদের মধ্যে অসংখ্য বেসামরিক ব্যক্তিও রয়েছেন।

পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ অঞ্চলে ৪ লাখ ৯০ হাজার ইসরায়েলি বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত