সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: নরসিংদীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী এ স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ১৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পরবর্তী সব পরীক্ষায় শিক্ষা বোর্ডের নির্ধারিত মান অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ নিশ্চিত করা এবং ১৩ জুলাই প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি বা পুনরায় পরীক্ষার সুযোগ চান তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।

এছাড়া শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে অবমাননাকর মন্তব্যের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়।

শিক্ষার্থীরা জানান সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী মানসিকভাবে পরীক্ষায় অংশ নেওয়ার মতো প্রস্তুত ছিলেন না। তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপি জমা দেওয়ার আগে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামানের হাতে স্মারকলিপি তুলে দেন তারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত