সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
ছেলেরা উচ্চ শিক্ষিত যুগ্মসচিব ও বুয়েটের শিক্ষক, অথচ নিঃসঙ্গ বাসায় ৪-৫ দিন ধরে মরে পচে পড়েছিলেন এক বৃদ্ধা মা, দেশজুড়ে শিক্ষিত অমানুষ সন্তানদের প্রতি মানুষের তীব্র ক্ষোভ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

স্বর্ণের দামে বড় পতন: আজ কত টাকায় মিলছে ২২ ক্যারেট এক ভরি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে নতুন করে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কম দামে বিক্রি হচ্ছে এই দুই মূল্যবান ধাতু।

সংগঠনটির নির্ধারণ অনুযায়ী, বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় লেনদেন হচ্ছে।

এর আগে গত ১৪ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের সমন্বয় আনা হয়েছে। সে অনুযায়ী ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা কমানো হয়। নতুন এই দর সেই দিন থেকেই কার্যকর করা হয়েছে।

নতুন দামে রুপার বাজারেও পরিবর্তন এসেছে। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগেও চলতি মাসে একাধিকবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। ১৩ মার্চের সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা, যা এখন আরও কমেছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম বহুবার ওঠানামা করেছে। মোট ৪৩ বার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে। গত বছর ২০২৫ সালে ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল।

রুপার ক্ষেত্রেও একই ধারা দেখা গেছে। চলতি বছরে এখন পর্যন্ত ২৭ বার দাম সমন্বয় হয়েছে, যার মধ্যে ১৬ বার বেড়েছে এবং ১১ বার কমেছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত