সর্বশেষ
কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম
অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন
রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, বিরোধী দলের প্রতিবাদ
জাতীয় সংসদকে অর্থবহ ও কার্যকর দেখতে চাই: প্রধানমন্ত্রী
সবার আগে বাংলাদেশ, এই হোক আমাদের মূলমন্ত্র: স্পিকার
ইসলাম ধর্মকে পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ও সত্য ধর্ম ঘোষণা দিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন চাঁদপুরের বৈশাখী রানী পাল
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আমেরিকার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন: ট্রাম্প
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার আমেরিকার ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক দিন: ট্রাম্প
দেশের বাজারে সোনার দামে বিশাল পতন, আজ থেকেই বিক্রি নতুন দাম
রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ইফতারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার শপথ
আজকের জন্য ঢাকা শহরে যেসব সড়ক এড়িয়ে চলবেন
যুক্তরাষ্ট্রে হামলার পরিকল্পনা ইরানের, এফবিআইর সতর্কতা
সৌদি আরব, ইরাক ও বাহরাইনে ইরানের হামলা
এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের ওপর ছাত্রশক্তির হামলার অভিযোগ
ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

হেফাজত নেতা আল্লামা মামুনুল হক-সহ কারাবন্দী আলেমদের মুক্তি দিতে ৪ ইসলামী দলের বিবৃতি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতা আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন দেশের চারটি ইসলামি দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এক বিবৃতিতে তাঁরা এমন দাবি জানিয়েছেন।

আল্লামা মামুনুল হক-সহ কারাবন্দি আলেমদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিন,খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা ইসমাইল নুরপুরী, এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরোয়ার কামাল আজিজী।

চার ইসলামী দলের এ বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় অনেক আলেমকে ‘বিনা অপরাধে’ কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তাঁরা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন সে ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার হরণ করা হচ্ছে। শুধু তাই নয়’ আদালত থেকে জামিন হওয়ার পরও আলেমদের কারাগারে বন্দী রাখার উদ্দেশ্যে উচ্চ আদালতের মাধ্যমে জামিন স্থগিত করা হচ্ছে, অথবা আবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এবং যেসব আলেমরা ইতিমধ্যেই কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, তাদেরকে মাসের বেশির ভাগ দিন হাজিরা দেওয়ার জন্য এক আদালত থেকে আরেক আদালতে ঘুরপাক খেতে হচ্ছে।

আমরা অনতিবিলম্বে এবং বিনা শর্তে কারাবন্দী এসব আলেমদের মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এই সময় ৪ ইসলামী দলের নেতারা আল্লামা মামুনুল হক, মুফতি মুনির হোসাইন কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী,মাওলানা নুর হোসাইন নুরানী, মাওলানা মাহমুদুল হাসান গুনভীসহ যাঁরা এখনো কারাগারে বন্দী জীবন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, তাঁদের অনতিবিলম্বে বিনা শর্তে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৬
সূর্যোদয়ভোর ৬:১১
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৬
এশা রাত ৭:২১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৫৬
সূর্যোদয়ভোর ৬:১১
যোহরদুপুর ১২:০৮
আছরবিকাল ৩:৩২
মাগরিবসন্ধ্যা ৬:০৬
এশা রাত ৭:২১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত