সর্বশেষ
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছরের ডিসেম্বর মাসে না হওয়ায় শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছেঃ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

শিক্ষাঙ্গন ডেস্ক: এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে দীর্ঘদিনের জটিলতায় শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বছরের শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ হলেও বোর্ড পরীক্ষাগুলো পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য বড় ক্ষতির কারণ।

রোববার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের কার্যক্রম শেষ করলেও বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীরা কয়েক মাস অলস সময় পার করতে বাধ্য হচ্ছে। এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, জাতীয় পর্যায়েও বড় ধরনের প্রভাব ফেলছে।” এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পরীক্ষার সময়সূচিতে কার্যকর সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে সেই মেরুদণ্ডকে শক্ত রাখার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের নৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

ড. এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করে গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আগামীর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য কোনো একক ব্যক্তি বা সরকারের নয়, এটি একটি জাতীয় অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন অঞ্চলের নব-জাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত