সর্বশেষ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনকে কৃতিত্ব দিলেন মেসি
আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?

দেশের যে কোন হাসপাতালে চিকিৎসক, কর্মচারী যে কেউই অসৎ কাজ করলেই চাকরিচ্যুত করার পাশাপাশি কঠোর ব্যবস্থা নেয়া হবেঃ সারজিস আলম

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দেশের সব সরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও দালালদের কঠোর হুঁশিয়ারি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সরকারি হাসপাতালে একটি মধ্যস্বত্বভোগী গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠী এতদিন ধরে বিভিন্ন অসৎ কাজ করেছে। তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, প্রশাসনের সহযোগিতায় কাউকে যদি এ ধরনের কাজে দেখি তার চাকরিচ্যুতিসহ যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার আমরা তার সবগেুলো নেব।

শনিবার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি হুশিয়ারি দেন।

এ সময় তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনা সরকার, আন্দোলন দমাতে শুধু রাবার বুলেট নয়, বুলেটও ব্যবহার করা হয়েছে বলে জানান সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, আমরা হাসপাতাল ঘুরে দেখেছি ফ্যাসিস্ট সরকার বলেছিল শুধু নাকি রাবার বুলেট ছোঁড়া হয়েছে। কিন্তু আহতদের শরীরের একপাশ দিয়ে বুলেট ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে। হাসপাতালে আহতরা কাতরাচ্ছে। যারা এই গণহত্যার মতো বিষয়ের সঙ্গে জড়িত ছিল তাদের যেন বিচার দেশে ও আন্তর্জাতিকভাবে হয়।

এ সময় সমন্বয়ক সারজিস আরো বলেন, এখন আমাদের প্রথম ও প্রধান কাজ ঢাকাসহ সারাদেশে আমাদের যে সব ভাইবোনেরা আহত হয়ে কাতরাচ্ছে, আমরা তাদের কাছে ছুটে যাচ্ছি। আমরা ১৫টি হাসপাতালে গিয়েছি। আমাদের পর্যবেক্ষণ হলো- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালসহ ঢাকা শহরের বড় বড় হাসপাতালগুলোতে রোগীর খুব চাপ। শয্যার চেয়ে রোগী অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চাওয়া, চিকিৎসাধীন আহত ছাত্র-জনতাদের মধ্যে যতটুকু রোগী সেখানে রাখা সম্ভব, সেটুকু রেখে বাকিদের যেন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে যেন তাদের উন্নত ও সঠিক চিকিৎসা দেওয়া হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত