
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগকে কেন্দ্র করে নিজের রাজনৈতিক অবস্থান আবারও পরিষ্কার করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই এবং তিনি যেই দলে যুক্ত হয়েছেন, সেই দলের প্রতিই অনুগত থাকেন।
একটি সাক্ষাৎকারে সাকিব বলেন, তিনি কখনোই দল বদলের রাজনীতিতে বিশ্বাস করেন না। তার ভাষায়, “আমি যে দলে নাম লিখিয়েছি, সেই দলের প্রতি সবসময়ই অনুগত থেকেছি। পল্টি দেওয়ার অভ্যাস আমার নেই।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও কোনো দলকে দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন তৈরি করে।
তিনি আরও বলেন, অতীতের রাজনৈতিক ভুলগুলোর পুনরাবৃত্তি ভবিষ্যতের জন্য ভালো বার্তা দেয় না এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সমঝোতা জরুরি।
সাকিবের এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





























