সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

বিদ্যালয়ে শৃঙ্খলা নিশ্চিত করতে নির্দিষ্ট চুলের কাটিংয়ের নির্দেশ, অমান্য করলে শাস্তি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পাবনার সাঁথিয়ায় একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের শৃঙ্খলা নিশ্চিত করতে নির্দিষ্ট হেয়ার কাটিং অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নির্ধারিত স্টাইল অনুযায়ী চুল ছেঁটে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। শর্ত না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে। নোটিশে শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট চুলের কাটিংয়ের ছবি সংযুক্ত করা হয় এবং সেই অনুযায়ী পরিচ্ছন্নভাবে বিদ্যালয়ে আসতে বলা হয়।

নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীদের নির্ধারিত মডেলের মতো চুল ছাঁটা ও নখ কেটে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। শৃঙ্খলা ভঙ্গ করলে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এদিকে বিদ্যালয়ের এ সিদ্ধান্তকে ঘিরে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে শৃঙ্খলা রক্ষার ভালো উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে মনে করছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি প্রশাসনিক নির্দেশনার অংশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত