
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ আইটি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও, তথ্যপ্রযুক্তি সেবা বা সফটওয়্যার কোম্পানিতে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে কক্সবাজার। এটি চুক্তিভিত্তিক পদ এবং নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে।
সংস্থাটি নিয়োগপ্রাপ্তদের জন্য প্রভিডেন্ট ফান্ড, জীবন ও চিকিৎসা বীমা, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, সন্তানের শিক্ষা ভাতা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করবে।
আবেদন শুরু হয়েছে ১৪ মে থেকে এবং আবেদন করা যাবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।





























