সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

হৃদরোগ এড়াতে কোন চর্বি খাবেন, কোনটি এড়িয়ে চলবেন, জানুন বিজ্ঞানভিত্তিক তথ্য

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: খাবারে চর্বি বা ফ্যাটের উপস্থিতি অনেকেই আতঙ্কের সঙ্গে দেখে। অনেকের ধারণা, ফ্যাট খেলে ওজন বাড়ে বা হৃদরোগের ঝুঁকি বাড়ে। তবে সব ফ্যাট একরকম নয়; কিছু ফ্যাট শরীরের জন্য উপকারী, আবার কিছু ফ্যাট অত্যধিক হলে ক্ষতিকর। তাই জানা জরুরি, কোন চর্বি নিয়মিত খাওয়া যায় এবং কোনটি এড়িয়ে চলা উচিত।

শরীরের জন্য ফ্যাট অত্যন্ত প্রয়োজনীয়। এটি শক্তি জোগায়, ভিটামিন এ, ডি, ই ও কে শোষণে সাহায্য করে এবং কোষের স্বাভাবিক কার্যক্রম চালাতে সহায়ক। ত্বক ও চুলও ভালো রাখতে ফ্যাট দরকার। তবে অতিরিক্ত ফ্যাট ওজন বৃদ্ধি এবং হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।

ক্ষতিকর ফ্যাট
স্যাচুরেটেড ফ্যাট: গরু বা খাসির চর্বিযুক্ত মাংস, মুরগির চামড়া, পুরো দুধ, মাখন, পনির, নারিকেল তেল ও পাম তেল। বেশি খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বেড়ে ধমনিতে চর্বি জমায়।

ট্রান্স ফ্যাট: ফাস্ট ফুড, ভাজা খাবার, কেক, পেস্ট্রি, কিছু মার্জারিন। এটি খারাপ কোলেস্টেরল বাড়ায়, ভালো কোলেস্টেরল কমায় এবং হৃদরোগ, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।

হৃদযন্ত্রের জন্য উপকারী ফ্যাট
মনোআনস্যাচুরেটেড ফ্যাট: অলিভ অয়েল, বাদাম, অ্যাভোকাডো। কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

পলিআনস্যাচুরেটেড ফ্যাট: শরীর নিজে তৈরি করতে পারে না, তাই খাবার থেকেই নিতে হয়। এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বিশেষভাবে উপকারী। পাওয়া যায় সামুদ্রিক মাছ (স্যামন, সারডিন), আখরোট, চিয়া বীজ ও তিসি থেকে।

পরিমাণের দিকে খেয়াল রাখুন
ভালো ফ্যাটও বেশি খেলে সমস্যা হতে পারে। রান্নায় তেল সীমিত পরিমাণে ব্যবহার করুন। সেদ্ধ, ভাপানো বা হালকা রান্নার খাবার বেছে নিন। প্রতিদিন শাকসবজি, ফল ও মাছের পরিমাণ বাড়ালে হৃদযন্ত্র সুস্থ রাখা সহজ হয়।

সচেতনভাবে ফ্যাট নির্বাচনই সুস্থ জীবনের চাবিকাঠি। সঠিক ফ্যাট খেলে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব এবং শরীরের শক্তি বজায় থাকে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত