সর্বশেষ
জাপানের বিস্ময়ে স্তব্ধ ব্রাজিল! প্রথমার্ধেই পিছিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন
ভোট দিতে উঠতেই আমিনুল হককে থামালেন স্পিকার: ‘আপনি নির্বাচিত নন, ভোট দিতে পারবেন না
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত প্রায় ১,৫০০; ধ্বংসস্তূপে ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১৩ দেশে সরকারের উদ্যোগ, পাঠানো হয়েছে ২৩টি আইনি অনুরোধ
গাজায় ‘স্বাস্থ্য গণহত্যা’ চলছে, ভয়াবহ অভিযোগ নাসের হাসপাতালের চিকিৎসকের
মহাশূন্যের শেষ সীমানায় আধুনিক বিজ্ঞান কেন থমকে গেল? মহান আল্লাহর এই মহাজাগতিক রহস্য জানলে আপনি এখনই সিজদায় লুটিয়ে পড়বেন
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, চিকিৎসকদের পরামর্শে চলছে নিয়মিত পায়ের থেরাপি
কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া প্রথম আফগান নভোচারী আবদুল আহাদ মোমান্দ আর নেই
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি সেনাদের অভিযান, নিরাপত্তাকর্মীকে মারধরের অভিযোগ
দেশের বাজারে সোনার দামে আবারও বড় পতন, কেনার আগে জেনে নিন এখন এক ভরি কত
হা/ য়না ইসরাইলি হামলায় নিহত কলিজার টুকরা স/ ন্তানের ক্ষতবিক্ষত নিথর দেহ নিয়ে আহাজারি করছেন এক ফি/ লিস্তিনি বাবা
সরকারের দায়িত্ব নিতে আসিফ মাহমুদের অনুরোধই সিদ্ধান্ত বদলেছিল: ড. ইউনূস
আরএফএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইনে আবেদন করার সুযোগ

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দিলেন শিক্ষামন্ত্রী

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: এসএসসিসহ দেশের সব পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি নকল প্রতিরোধেও একাধিক কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র সচিবদের কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনে তাদের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে, যাতে কোনো ধরনের অনিয়ম দ্রুত শনাক্ত করা যায়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এতে পরীক্ষাব্যবস্থায় সমতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়ে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিদ্যালয়ের বাইরে কোচিং পরিচালনা করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বিদ্যালয়ের ভেতরে অতিরিক্ত ক্লাস বা কোচিংয়ের জন্য নির্ধারিত সম্মানী রাখা যেতে পারে।

খাতা মূল্যায়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে নিয়মিত স্যাম্পলিং চালু করা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে কোনো প্রতিষ্ঠানে পাশের হার কম হলেও এমপিও বাতিল করা হবে না বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।

সভায় উপস্থিত শিক্ষা বোর্ডের কর্মকর্তারা পরীক্ষাকে নকলমুক্ত ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করেন এবং শিক্ষকরাও বিভিন্ন দাবি তুলে ধরেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৭
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত