সর্বশেষ
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তনের চিন্তা করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনার বিষয়টি বিবেচনা করছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বৃত্তির অর্থের পরিমাণ এবং কতজন শিক্ষার্থী এই সুবিধা পাবে, এসব বিষয় নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনে নীতিমালায় সংশোধন আনা হবে।

তিনি আরও বলেন, বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা গেছে। সরকারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি আগ্রহী করে তোলা এবং স্কুলে উপস্থিতি বাড়ানো।

পরিদর্শনের বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারাদেশে পরীক্ষার পরিবেশ সন্তোষজনক রয়েছে। কিছু কেন্দ্রে শিক্ষার্থীর অনুপস্থিতি দেখা গেলেও ভবিষ্যতে এ হার কমানোর উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার হার বাড়াতে সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত