সর্বশেষ
ই/সরাইলি হা/মলায় গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আল্লাহর নামে জিকিরে মগ্ন অবস্থায় থাকা এক ফি/লিস্তিনি নারীর লাশ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
করোনার ৪০ হাজার কোটি টাকার ব্যয়ের নথি নিয়ে প্রশ্ন, ফেরত আসেনি ১২০০ কোটি
আজ প্রিয়তমা স্ত্রীর প্রতি ভালোবাসা ও প্রশংসা প্রকাশের বিশেষ দিন
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: সামাজিক অবক্ষয় নিয়ে আসিফ আকবরের ক্ষোভ

Our Times News

​আওয়ার টাইমস নিউজ।

​বিনোদন ডেস্ক: দেশের রাজনীতি, অর্থনৈতিক লুটপাট, সামাজিক বিচারহীনতা ও ক্রীড়াঙ্গনের অভ্যন্তরীণ অবক্ষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তিনি অভিযোগ করে বলেছেন, দেশে ছোটখাটো অনিয়ম নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যম সরব হলেও বড় বড় লুটেরাদের দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অভাব লক্ষ্য করা যায়।

​সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে আসিফ আকবর দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

​পোস্টে তিনি লেখেন, “ছোটখাটো চুরি বা অন্যায়ের খবর সোশ্যাল মিডিয়া ও পত্রিকায় ফলাও করে প্রচার করা হয়, সাধারণ মানুষও সেখানে খুব তীব্র প্রতিক্রিয়া দেখায়। সামান্য খাবারের জন্য মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়। অথচ অন্যদিকে একদল লুটেরা পুরো দেশটাকে খোকলা করে দিচ্ছে। তারাই আবার রাজনীতিকে হাতিয়ার বানিয়ে জনপ্রতিনিধি সেজে বসে থাকে।

​সাধারণ মানুষের সরলতা ও রাজনৈতিক ব্যবহারের সমালোচনা করে তিনি আরও বলেন, “সাধারণ জনতাই প্রতিশ্রুতির ফাঁদে পড়ে নেতাদের পেছনে ঘোরে, আন্দোলন-সংগ্রাম করে ত্যাগী হয়। আর পরবর্তীতে তারাই আবার নিজেদের হাতে তৈরি ফ্রাঙ্কেনস্টাইনের কাছে মার খায়। এই চক্রেই বছরের পর বছর চলছে বাংলাদেশের রাজনীতি ও সমাজ ব্যবস্থা।

​ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ লেখেন, সম্প্রতি সাফের নেতৃত্ব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া মন্ত্রণালয়ের নীরব ভূমিকা একই সুতোয় গাথা পুরোনো ব্যবস্থারই অংশ।

​পোস্টের শেষাংশে দেশের ভবিষ্যৎ নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “এই সত্যটা আমাদের অনুধাবন করা উচিত। দিনশেষে প্রাণ দেয় তারুণ্য, বুকচাপা কষ্টে ভুগবে তার পরিবার, সুবিধা ভোগ করবে এলিট শ্রেণি আর হাততালি দেবে কাঙালের দল, এই যেন এক নির্মম নিয়মে পরিণত হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩১
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৫:৫৭
এশা রাত ৭:১৩

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত