সর্বশেষ
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড
উচ্চশিক্ষিত হলেই হবে না, আগেতো মানুষ হতে হবে” বিমানের এমডির ঘর কেন নিষ্পাপ শিশুর জন্য ভ’য়ংকর ন’রকে পরিণত হলো?
দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার রূপরেখা দিল জামায়াত
ওয়াশিংটন-দিল্লির নির্দেশে বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল ডিবি
তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী আখ্যায়িত করেছে দ্য ডিপ্লোম্যাট
তিন বোনের আত্মহত্যা: তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য
গেমস আসক্তি ও মানসিক চাপে ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন
নির্বাচন ঘিরে এবারও ষড়যন্ত্রে লিপ্ত ভারত: নাহিদ ইসলাম
ভুয়া সিল ও ব্যালট ছাপাচ্ছে ‘গুপ্ত’ নামে পরিচিতরা: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে বরিশাল-ভোলা সেতু বাস্তবায়ন হবে: তারেক রহমান
জামায়াতের সঙ্গে এনসিপির জোট টিকবে না যে কারণে স্পষ্ট জানালেন নাহিদ ইসলাম
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার মাধ্যমে দীর্ঘ ১৬-১৭ বছরের ভ’য়ংকর নীরব যন্ত্রণার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন মিল্টন সমাদ্দার
জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না: ফেনীতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লালকার্ড দেখাতে হবে: রাণীশংকৈলে রাশেদ প্রধান

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: জুলাই বিপ্লবে আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানোসহ সাতটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দুস্থদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি তৃতীয় মামলার রায় হলেও ট্রাইব্যুনাল–২ এর প্রথম রায়। এর আগে ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনা ও চাঁনখারপুল মামলার রায় ঘোষণা করে।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এ মামলায় ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। এ এস আই শেখ আবজালুল হক রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়ে শহীদদের পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান।

রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে আশুলিয়ায় যে ঘটনা ঘটেছে তা মানবতার ইতিহাসে বিরল বর্বরতা।

ছয়জন তরুণকে গুলি করে হত্যা করার পর একজনকে জীবিত অবস্থায় এবং বাকি পাঁচজনের লাশ গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শী ও প্রত্যক্ষ সাক্ষ্যের মাধ্যমে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

এই মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়। এর মধ্যে আটজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক এসআই আবদুল মালেকসহ আরও কয়েকজন। সাবেক এমপি সাইফুল ইসলামসহ বাকি আট আসামি পলাতক রয়েছেন।

প্রসিকিউশন সূত্র জানায়, মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্রে ৬২ জন সাক্ষী, ৩১৩ পৃষ্ঠার নথি, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ দাখিল করা হয়। গত বছরের ২১ আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। গুরুতর আহত একজনসহ নিহতদের প্রথমে ভ্যানে, পরে পুলিশের গাড়িতে তুলে আগুন দেওয়া হয়। এই ঘটনায় ছয়জন শহীদ হন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২০
সূর্যোদয়ভোর ৬:৩৭
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৫:৪৮
এশা রাত ৭:০৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২০
সূর্যোদয়ভোর ৬:৩৭
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৫:৪৮
এশা রাত ৭:০৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত