সর্বশেষ
উচ্চশিক্ষিত হলেই হবে না, আগেতো মানুষ হতে হবে” বিমানের এমডির ঘর কেন নিষ্পাপ শিশুর জন্য ভ’য়ংকর ন’রকে পরিণত হলো?
দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার রূপরেখা দিল জামায়াত
ওয়াশিংটন-দিল্লির নির্দেশে বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল ডিবি
তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী আখ্যায়িত করেছে দ্য ডিপ্লোম্যাট
তিন বোনের আত্মহত্যা: তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য
গেমস আসক্তি ও মানসিক চাপে ৯ তলা থেকে লাফ দিয়ে প্রাণ দিলেন কিশোরী তিন বোন
নির্বাচন ঘিরে এবারও ষড়যন্ত্রে লিপ্ত ভারত: নাহিদ ইসলাম
ভুয়া সিল ও ব্যালট ছাপাচ্ছে ‘গুপ্ত’ নামে পরিচিতরা: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করলে বরিশাল-ভোলা সেতু বাস্তবায়ন হবে: তারেক রহমান
জামায়াতের সঙ্গে এনসিপির জোট টিকবে না যে কারণে স্পষ্ট জানালেন নাহিদ ইসলাম
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার মাধ্যমে দীর্ঘ ১৬-১৭ বছরের ভ’য়ংকর নীরব যন্ত্রণার ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন মিল্টন সমাদ্দার
জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আসতে দেওয়া হবে না: ফেনীতে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু
দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লালকার্ড দেখাতে হবে: রাণীশংকৈলে রাশেদ প্রধান
গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা থাকবে না: নেতানিয়াহু

আবারও ফাইনালে ব্যর্থ চট্টগ্রাম, বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

Our Times News

বিপিএল ফাইনালে ট্রফি হাতে রাজশাহী ওয়ারিয়র্স

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে একতরফা দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএল ট্রফি জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম রয়্যালস। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিম ও ফারহান আহমেদের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হলেও তানজিদ ছিলেন পুরো ইনিংসজুড়ে দুর্দান্ত ছন্দে।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন তানজিদ। উইলিয়ামসন ২৪ রান করে বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান তানজিদ। শেষ পর্যন্ত ৬২ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। ছয়টি চার ও সাতটি ছক্কায় সাজানো এই ইনিংসটি ছিল চলতি বিপিএলে তার চতুর্থ সেঞ্চুরি এবং বিপিএল ফাইনালের ইতিহাসে তৃতীয় সেঞ্চুরি।

নির্ধারিত ২০ ওভারে রাজশাহী ওয়ারিয়র্স সংগ্রহ করে ১৭৪ রান। চট্টগ্রামের হয়ে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১৮ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে গেলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি গড়ে ওঠেনি। মির্জা বেগ সর্বোচ্চ ৩৯ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত চট্টগ্রামের ইনিংস গুটিয়ে যায় ১১১ রানে।

রাজশাহীর বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বিনুরা ফার্নান্দো। মাত্র ৩ ওভারে ৯ রান দিয়ে চারটি উইকেট নেন এই বাঁহাতি পেসার। হাসান মুরাদ নেন তিনটি, জিমি নিশাম দুটি এবং আব্দুল গাফফার সাকলাইন একটি উইকেট শিকার করেন।
এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল।

এর আগে ২০১৯–২০ মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছিল।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২০
সূর্যোদয়ভোর ৬:৩৭
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৫:৪৮
এশা রাত ৭:০৫

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৫:২০
সূর্যোদয়ভোর ৬:৩৭
যোহরদুপুর ১২:১২
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৫:৪৮
এশা রাত ৭:০৫

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত