সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

রাষ্ট্রপতি পদে এবার জামায়াতের চমক, কার নাম উঠছে আলোচনায়?

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্টাফ রিপোর্টারঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দলটির পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে কার নাম ঘোষণা করা হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে।

তবে এককভাবে প্রার্থী দেওয়ার পরিবর্তে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে বিরোধী জোটের প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

জামায়াতের বৈঠক সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতের নেতাদের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নামও আলোচনায় এসেছে।

তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কোনো সংসদ সদস্যকে রাষ্ট্রপতি পদে প্রার্থী না করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে।
রোববারের ১১ দলীয় ঐক্যের বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রস্তাবিত নামগুলো নিয়ে আলোচনা হবে। এরপর ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে বৈঠকে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয়।

ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফলে সময় যত ঘনিয়ে আসছে, রাষ্ট্রপতি পদে বিরোধী জোটের প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহলও বাড়ছে। বিশেষ করে জামায়াতের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে কার নাম সামনে আসে এবং ১১ দলীয় ঐক্যের নেতারা শেষ পর্যন্ত কাকে সমর্থন করেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত