সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

নিষ্পাপ শিশু রামিসাকে ধ/র্ষণ ও নৃ/শংসভাবে হ/ত্যাকারী নি/কৃষ্ট ন/রপিচাশদের অনতিবিলম্বে জনসম্মুখে ফাঁসির দাবি জানালো জাতীয় বিপ্লবী মঞ্চ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর পল্লবীতে সাত বছরের নিষ্পাপ শিশু রামিসাকে ধ/র্ষণের পর নৃ/শংসভাবে হ/ত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী মঞ্চ। সংগঠনটি এ ঘটনাকে “মানবতা ও সভ্যতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ” আখ্যা দিয়ে জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদী বিবৃতিতে জাতীয় বিপ্লবী মঞ্চের নেতারা বলেন, দেশে শিশুদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের চোখের সামনে একের পর এক নিষ্পাপ শিশু পাশবিকতার শিকার হচ্ছে, যা পুরো জাতির জন্য ভয়াবহ উদ্বেগের বিষয়।

সংগঠনটির মুখপাত্র হুসাইন ইবনে নোয়াব বলেন,
“একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নির্মমতা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। যারা একটি শিশুকে ধ/র্ষণের পর নৃ/শংসভাবে হ/ত্যা করতে পারে, তারা মানবতার শত্রু। আমরা এই নি/কৃষ্ট ন/রপিচাশদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, বিচারহীনতা ও দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। ফলে প্রতিনিয়ত শিশুদের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জাতীয় বিপ্লবী মঞ্চ শিশু ধ/র্ষণ ও হ/ত্যার মামলায় বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন, নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন, প্রতিটি থানায় শিশু সুরক্ষা ডেস্ক চালু এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নিরাপত্তা বিষয়ক সচেতনতা কার্যক্রম বাধ্যতামূলক করার দাবি জানায়।

সংগঠনটি আরও উল্লেখ করে, রামিসার মতো নিষ্পাপ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অন্যতম প্রধান দায়িত্ব। এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

শেষে জাতীয় বিপ্লবী মঞ্চ ছোট্ট রামিসার রুহের মাগফিরাত কামনা করে এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত