সর্বশেষ
জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জনের ৩ দিনের রিমান্ড
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ছাড়াল ২ লাখ ৩৪ হাজার টাকা
যে কোনো সময় এক দফায় রূপ নিতে পারে দাবি: জামায়াত আমির
১৯ সেপ্টেম্বর ২০২৬: আজকের স্বর্ণের বাজার দর কত?
আজ টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসী যুবকের মৃত্যু টাইমস নিউজ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
মার্কিন অর্থনৈতিক চাপে কোণঠাসা ইরান, কমছে হরমুজকে ঘিরে তেহরানের দরকষাকষির শক্তি
অগ্নিকাণ্ডে বাংলাদেশি রোগীরদের মৃত্যুর ঘটনায় ভারতে চিকিৎসা নিতে রোগীর ভাটা; চাপে কলকাতার হাসপাতালগুলো
গ্রিসে এয়ার শোতে ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট
ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ্ বন্ধু কর্তৃক হ/ত্যার ভয়ং’কর লোমহর্ষক রহস্য উন্মোচিত হলো
ভারতে মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরোচিত জুলুম, ১৫০ বছরের পুরোনো মসজিদ গুঁড়িয়ে দিল দেশটির উগ্র-জ/ঙ্গি হিন্দুত্ববাদী প্রশাসন
যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ধামামা
জুলাই সনদ বাস্তবায়ন সহ ছয় দফা দাবি না মানলে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবোঃ কঠোর হুশিয়ারি জামায়াত আমীরের

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

Our Times News

​আওয়ার টাইমস নিউজ।

​ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তবে আদালতের কঠোর নিষেধাজ্ঞার কারণে তিনি আপাতত দুবাই ত্যাগ করতে পারছেন না এবং তার পাসপোর্টও স্থানীয় কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

​পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি কারাগার থেকে বের হন। এর আগে গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছিলেন। মুক্তি পাওয়ার পর তিনি ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

​বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে দুবাই থেকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ১২ জুন এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করে দুবাই পুলিশ। দুবাইয়ের আদালতে বাংলাদেশ সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি পর্যালোচনা ও উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে বিচারক শর্তসাপেক্ষে তাকে জামিন প্রদান করেন।

​এদিকে সাবেক এই পুলিশ প্রধানের জামিনে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

​উল্লেখ্য, ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের শীর্ষ পদ আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। তার পূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের আগে দুদকের তদন্ত শুরু হলে তিনি গোপনে দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩০
সূর্যোদয়ভোর ৫:৪৬
যোহরদুপুর ১১:৫২
আছরবিকাল ৩:১৯
মাগরিবসন্ধ্যা ৫:৫৮
এশা রাত ৭:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত