সর্বশেষ
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এনসিপি নেতা সরোয়ার তুষার
যুদ্ধবিরতির আলোচনা চললেও বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
ভারতে ইসলাম ও মুসলমান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে: মাওলানা আরশাদ মাদানি
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম

পাবলিক পরীক্ষায় নতুন নিয়মের ইঙ্গিত, ফেল করলে সীমিত হবে সুযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: পাবলিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ সীমিত করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে একজন শিক্ষার্থী বারবার ফেল করলেও তাকে একাধিকবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এতে পুরো পরীক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

তিনি জানান, ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইবার পর্যন্ত পুনরায় পরীক্ষার সুযোগ পেতে পারে, এ ধরনের একটি নীতিগত পরিবর্তন নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শুধুমাত্র ফেল করা শিক্ষার্থীদের পাস করানোই শিক্ষাব্যবস্থার লক্ষ্য হতে পারে না। বরং একটি মানসম্মত ও বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে ওঠে।

তিনি বর্তমান পরীক্ষাপদ্ধতি নিয়েও মন্তব্য করেন। তার মতে, বিভিন্ন ধরনের প্রশ্নপত্র তৈরি করে শুধু পাস নিশ্চিত করার প্রবণতা শিক্ষার মান কমিয়ে দিচ্ছে, যা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে নিয়মকানুন আরও বাস্তবসম্মত ও কঠোর হওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত