
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। তবে কিছু রাজনৈতিক দল এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। “নোঙর ট্রাস্ট” আয়োজিত ওই সভায় নদী ব্যবস্থাপনা ও জনসম্পৃক্ততা নিয়ে আলোচনা করা হয়।
এ্যানি বলেন, বিচার একটি আইনি প্রক্রিয়া এবং সরকার এ বিষয়ে অগ্রসর হচ্ছে। তবে কিছু পক্ষ পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি ও মব তৈরির প্রবণতা গ্রহণযোগ্য নয়। একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাও তিনি সমালোচনা করেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।


























