সর্বশেষ
এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহতের দাবি
এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য রয়েছে পুনঃপরীক্ষার বিশেষ সুযোগ
২১ বিভাগে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
সমগ্র বিশ্বকে মহা বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রঃ জাতিসংঘে উত্তপ্ত বাক্য বিনিময়ে চীন
মেসির কোলে থাকা সেই শিশুই আজ বিশ্বকাপের ফাইনালে, ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পের নায়ক মুসলিম তারকা লামিন ইয়ামাল
তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আইনের শাসন নিশ্চিত না হলে জনগণ আবার রাজপথে নামবে: হাসনাত আবদুল্লাহ
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের
ফ্রান্সের টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি
এখনই আমার মরার সময় নয় বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের
শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, সরাসরি ফাঁসির রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য রয়েছে পুনঃপরীক্ষার বিশেষ সুযোগ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনঃপরীক্ষার বিশেষ সুযোগ দিয়েছে সরকার। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ত্রুটির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার জাতীয় সংসদে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তিনি বলেন, ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কিছু পরীক্ষার্থী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

মন্ত্রী জানান, যেসব পরীক্ষার্থী এসব কারণে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার সঙ্গে একই প্রশ্নপত্রে, শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশেষ বিবেচনায় তাদের এই সুযোগ দেওয়া হচ্ছে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ত্রুটির বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ৬ ও ৭ নম্বর প্রশ্নের ভুলের কারণে যেন কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত