সর্বশেষ
যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি ইরানের শীর্ষ সামরিক কমান্ডারের
নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেপ্তারের আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে: মেয়র মামদানি
ট্রাম্পের স্বাক্ষরে আর আস্থা নেই, দাবি ইরানের সর্বোচ্চ নেতার
স্পেন-আর্জেন্টিনা ফাইনালসহ টিভিতে আজকের খেলা
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
জাতীয় সংবাদ
আন্তর্জাতিক সংবাদ
সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে:জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
আগামী ৫ বছরে সোনার দাম দ্বিগুণ হতে পারে, আউন্স ৮ হাজার ডলারের পূর্বাভাস
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, নতুন সময় জানাল শিক্ষা বোর্ড
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি, হামলা চললে কোনো রাজনৈতিক সীমানাই নিরাপদ থাকবে না
লাশের মিছিলে শেষ বিদায়ের কান্না! জানাজাতেও ইসরাইলি বোমাবর্ষণ, আদরের ভাইয়ের নিথর দেহ জড়িয়ে বোনের বুকফাটা আর্তনাদ
শিক্ষার্থীদের আন্দোলন অটোপাস বা পরীক্ষা বাতিলের জন্য নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবানলের ধোঁয়া নিয়ে কানাডাকে দায়ী করলেন ট্রাম্প, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি
জানাজার শোভাযাত্রায়ও ইসরাইলি ড্রোন হামলা, গাজায় একদিনে নিহত অন্তত ১৪

দাবানলের ধোঁয়া নিয়ে কানাডাকে দায়ী করলেন ট্রাম্প, শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনায় দেশটির সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ দূষণের কারণে যুক্তরাষ্ট্রকে যে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে, তা কানাডার পণ্যের ওপর আরোপিত শুল্কের সঙ্গে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা উচিত।

শুক্রবার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা তাদের বনভূমির যথাযথ ব্যবস্থাপনা করছে না। তার দাবি, এর ফলে প্রতিবছর যুক্তরাষ্ট্র দূষিত বাতাসের শিকার হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে।

ট্রাম্প জানান, তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে এ বিষয়ে কথা বলবেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকাতে কানাডা কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে জানতে চাইবেন।
এদিকে কানাডার বিভিন্ন দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুর মানের অবনতি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

তবে জলবায়ু বিশেষজ্ঞরা ট্রাম্পের অভিযোগের সঙ্গে একমত নন। তাদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা বৃদ্ধি, শুষ্ক আবহাওয়া ও ঝোড়ো বাতাসের প্রবণতা বাড়ছে, যা দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

কানাডার অন্টারিও প্রদেশে চলতি বছর প্রায় ৬ লাখ ৫০ হাজার একর বনভূমি আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নতুন অগ্নিনির্বাপণ বিমান কেনার ঘোষণাও দিয়েছে প্রাদেশিক সরকার।

অন্যদিকে যুক্তরাষ্ট্রেও চলতি বছর দাবানলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি। দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩৭ লাখ একর ভূমি আগুনে পুড়ে গেছে।

সূত্র: Reuters

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৭
সূর্যোদয়ভোর ৫:২২
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৭
সূর্যোদয়ভোর ৫:২২
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত