সর্বশেষ
আগে স্বাধীন ফিলিস্তিন চাই, ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না, ট্রাম্পের আহ্ববানকে পাত্তা না দিয়ে পাকিস্তানের কঠোর বার্তা
আন্তর্জাতিক
জাতীয় সংবাদ
৭৫ হাজার টাকা বেতনে পল্লী বিকাশ কেন্দ্রে চাকরি, থাকছে প্রভিডেন্ট ফান্ড-উৎসব ভাতা
মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন
খামেনি জীবিত, ধীরে ধীরে আরও সক্রিয় হচ্ছেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কুয়েত-বাহরাইনে কেন হামলা চালালো ইরান? কারণ জানিয়ে তেহরানের কড়া বার্তা
খামেনির জানাজা কবে? ইরান জানালো দাফনের সম্ভাব্য সময়
স্বর্ণের পর এবার রুপাতেও ধস, নতুন দামে চমকে উঠছে বাজার
স্বর্ণের দামে বড় ধাক্কা, এক লাফে ভরিতে কত কমলো জানলে অবাক হবেন!
রাজধানীতে আজ বজ্রসহ বৃষ্টির আভাস, স্বস্তি পেতে পারেন নগরবাসী
কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির, উত্তেজনা নতুন উচ্চতায়
বৃষ্টি কমতেই বাড়ছে দূষণ, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১২তম
ইসলামী ব্যাংক নিয়ে ‘জোরজবরদস্তি’ করলে ভালো ফল হবে না: ডা. শফিকুর রহমান
বিদ্যুতের দাম আবারও বাড়ছে? আজই আসছে নতুন মূল্যহার ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশী হাফেজ মুহান্নাদ

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রে  অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশী হাফেজ মুহান্নাদ বিন মুহাম্মদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০ পারা হিফজুল কুরআন বিভাগে ছেলেদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশী এই হাফেজে কুরআন।

গেল রোববার মিনেসোটার এডিনা হাই স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও পুরস্কারের সম্মাননা সনদ তুলে দেন মিনেসোটা ইসলামিক ইউনিভার্সিটির প্রধান শায়খ ড. ওয়ালিদ ইদরিস আল-মানিসি।

মিনেসোটাভিত্তিক কুরআন শিক্ষাকেন্দ্র তিবয়ান সেন্টার ফর কোরানিক সায়েন্স আয়োজিত ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩০টি দেশ থেকে মোট ৪২ জন প্রতিযোগী অংশ গ্ৰহন করেন।

এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে মুহান্নাদ তার চাচা শায়খ কারি নুর মোহাম্মদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যান।

জানা গিয়েছে, মুহান্নাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুরে। তার বাবা শায়খ মুহাম্মদুল্লাহ কাতারে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে তিবয়ান সেন্টারের ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক এ কুরআন প্রতিযোগিতায় পুরো কুরআন হিফজ বিভাগে ছেলেদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ফ্রান্সের উমর আফুফ। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫ হাজার ডলার। এবং দ্বিতীয় স্থান অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের সরওয়ার জামালুদ্দিন, তিনি পেয়েছেন ৭ হাজার ডলার।

অন্যদকে আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন কেনিয়ার মুনা ইদি ফারেহ। তিনিও পুরষ্কার হিসেবে ১৫ হাজার ডলার পুরস্কার পেয়েছেন।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৩
এশা রাত ৮:০৯

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত