সর্বশেষ
বিএনপি’র শোডাউনে নিষিদ্ধ আঃ লীগের হামলায় হতভম্ব সমগ্র দেশ! কাদের ইন্দনে এত বড় সাহস?
মেসির বিশ্ব রেকর্ডে জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জিন্টিনা
শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটক! ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ড্র, নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া
৩২ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপে থেকেও আল্লাহর কুদরতে অক্ষত উদ্ধার ১৮ দিনের নবজাতক! (“সুবহানাল্লাহ্”)
যারা হাজারো দম্পতিকে সংসার টিকিয়ে রাখার পরামর্শ দিতেন, আজ তারাই দিলেন বিচ্ছেদের ঘোষণা! তবে রেখে গেলেন সবার জন্য এক গভীর বার্তা
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই ট্যাক্স, সংসদে বিএনপি এমপির প্রস্তাব
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, জেনে নিন নতুন ভরি মূল্য
রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়
আবারও কাঁপল এশিয়া, আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
টেকনাফে রাস্তার পাশে সারি সারি কালেমার পতাকা, কারণ খতিয়ে দেখছে প্রশাসন
মিশরের বিপক্ষে ড্রয়ের পর ড্রেসিংরুমে আবেগঘন চিঠি লিখে গেল ইরান” কি আছে সেই চিঠিতে?
আ.লীগের পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত এখন ভারতের মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন
এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
“এটি জুলাইয়ের বাজেট নয়, ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি বাজেটঃ সংসদে বললেন বিরোধী দলীয় এমপি শাজাহান চৌধুরী
ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশ

মেসির বিশ্ব রেকর্ডে জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জিন্টিনা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

স্পোর্টস ডেস্ক: বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আরও একবার দেখিয়ে দিল কেন তারা শিরোপার অন্যতম দাবিদার। লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েও ম্যাচের বেশিরভাগ সময় দাপট দেখানো লিওনেল স্কালোনির দল শেষ পর্যন্ত জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ সাফল্যের সঙ্গে। তিন ম্যাচে তিন জয় ও পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। শুরুতেই জিওভানি লো সেলসোর একটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে জর্ডানের জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন লো সেলসো।

প্রথমার্ধের শেষদিকে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিকোলাস সেনেসির মুখে বিপজ্জনকভাবে বুট লাগালে রেফারি ভিডিও দেখে স্পটকিকের নির্দেশ দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন লাউতারো মার্তিনেজ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আবারও গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। লো সেলসো দ্বিতীয়বার বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটিও বাতিল হয়।

৬৫তম মিনিটে ম্যাচে নতুন মোড় আসে। বদলি হিসেবে মাঠে নেমেই আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান অধিনায়ক লিওনেল মেসি। তবে তার মাঠে নামার ঠিক আগেই ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের ক্রসে মুসা আল-তামারি গোল করে ব্যবধান ২-১ করেন। এটিই ছিল চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার হজম করা প্রথম গোল।

কিন্তু বিশ্বফুটবলের সবচেয়ে বড় তারকা যে শেষ কথা বলবেন, সেটিই যেন লিখে রেখেছিল ভাগ্য। ম্যাচের শেষদিকে বক্সের বাইরে ফ্রি-কিক পেয়ে নিজের চেনা জাদুকরী বাঁ-পায়ের শটে জর্ডানের রক্ষণপ্রাচীর ভেদ করে বল জড়িয়ে দেন জালে। গোলরক্ষক শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।

এই গোলের মাধ্যমে নতুন ইতিহাসও গড়েছেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা। তিন ম্যাচে তিন জয় ও পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে স্কালোনির শিষ্যরা। অন্যদিকে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে এসে জর্ডান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করে স্মরণীয় এক মুহূর্ত উপহার দিয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত