সর্বশেষ
এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহতের দাবি
এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য রয়েছে পুনঃপরীক্ষার বিশেষ সুযোগ
২১ বিভাগে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
সমগ্র বিশ্বকে মহা বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রঃ জাতিসংঘে উত্তপ্ত বাক্য বিনিময়ে চীন
মেসির কোলে থাকা সেই শিশুই আজ বিশ্বকাপের ফাইনালে, ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পের নায়ক মুসলিম তারকা লামিন ইয়ামাল
তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আইনের শাসন নিশ্চিত না হলে জনগণ আবার রাজপথে নামবে: হাসনাত আবদুল্লাহ
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের
ফ্রান্সের টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি
এখনই আমার মরার সময় নয় বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের
শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, সরাসরি ফাঁসির রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমগ্র বিশ্বকে মহা বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রঃ জাতিসংঘে উত্তপ্ত বাক্য বিনিময়ে চীন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছে চীন। জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সান লেই বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বিশ্বকে আবারও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে হামলা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে নতুন ঝুঁকির মুখে ফেলছে।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ওয়াল্টজ অভিযোগ করেন, ইরান ও ইয়েমেনের হুথিদের কাছে এমন কিছু পণ্য পৌঁছানো ঠেকাতে চীন যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না, যেগুলো বেসামরিক ও সামরিক উভয় কাজে ব্যবহার করা সম্ভব।

তিনি আরও বলেন, ইরান এবং কিছু ক্ষেত্রে চীনের কিছু কোম্পানি ও প্রতিষ্ঠান জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। তবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এর জবাবে চীনা রাষ্ট্রদূত সান লেই বলেন, মার্কিন অভিযোগের কোনো ভিত্তি নেই। তার ভাষায়, চীন সব ধরনের দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রাখে।
সান লেই আরও বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী চীন দায়িত্বশীল আচরণ করে আসছে এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখছে না।

পর্যবেক্ষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের এই কূটনৈতিক বিরোধ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে দুই পরাশক্তির এই প্রকাশ্য বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা, রয়টার্স, এএফপি

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত