সর্বশেষ
গুঁড়িয়ে দেওয়া হলো ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
জুলাইজুড়ে ভারতজুড়ে তরুণদের আন্দোলন, মোদি সরকারের ওপর বাড়ছে চাপ
ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল মার্কিন যুক্তরাষ্ট্র, যুদ্ধের ভয়াবহতা তীব্র হতে যাচ্ছে
১৭ দিন ধরে নিখোঁজ মাদ্রাসার দুই শিক্ষার্থী, দিশে হারা মা-বাবা, খুঁজে পেতে শেয়ার দিয়ে সাহায্য করুন
আজকের স্বর্ণের দাম: ২২ জুলাই ২০২৬
সংলাপে বসতে ‘মরিয়া’ হয়ে উঠেছে ইরান: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা
দিল্লির রাজপথে অগ্নিগর্ভ পরিস্থিতি, তীব্র প্রতিবাদের মুখে রাহুল গান্ধী আটক! মোদির ক্ষমতার মসনদ কি তবে ধসে পড়ার মুখে?
ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অনশনে তরুণী
মোদির পদত্যাগ দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর বিক্ষোভ
ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০: পেন্টাগন
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
মন্ত্রিসভায় রদবদল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, শিগগিরই অবস্থান জানাবে ইসলামী আন্দোলন

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: নির্বাচনী আসন সমঝোতা ও জোটের ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে নিজেদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী দু-এক দিনের মধ্যেই দলটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিশে আমেলার জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনী পরিস্থিতি ও জোটভুক্ত দলগুলোর আচরণ গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। আলোচনা চলমান রয়েছে এবং খুব শিগগিরই দলটির চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ইসলামপন্থি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে পীর সাহেব চরমোনাই ‘ওয়ান বক্স পলিসি’ বা এক বাক্স নীতির প্রস্তাব দেন। এই নীতির মূল উদ্দেশ্য ছিল সারা দেশে ইসলামপন্থি দলগুলোর একক প্রার্থী নিশ্চিত করা। তবে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত জোটের শরিকদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করা সম্ভব হয়নি।

গাজী আতাউর রহমান অভিযোগ করেন, জোটের শরিক দলগুলো নিজেদের মধ্যে ছাড় দিলেও ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ প্রার্থীদের জন্য কোনো আসন ছাড় দেওয়া হয়নি। তিনি বলেন, আসন বণ্টন চূড়ান্ত হওয়ার আগেই কিছু দল সারা দেশে নিজেদের প্রার্থী ঘোষণা করে বিজয়ের মতো উদ্‌যাপন করেছে, যা ইসলামী আন্দোলনের প্রতি অবহেলা ও অসম্মানের শামিল।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় সাত ঘণ্টা দলের জেলা সভাপতি, সেক্রেটারি, মনোনীত প্রার্থী, মজলিশে শূরা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন।

১১ দলীয় জোট থেকে দলটি বেরিয়ে যাচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে গাজী আতাউর রহমান বলেন, জোট থেকে বেরিয়ে যাওয়া বা কাউকে বের করে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে আত্মসম্মানবোধের প্রশ্নে কোনো আপস করা হবে না।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলের জনমত জরিপকে বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি। সব দিক বিবেচনা করে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই ইসলামী আন্দোলন পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান দলের মুখপাত্র।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৯
সূর্যোদয়ভোর ৫:২৪
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১১

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত