সর্বশেষ
মেসির বিশ্ব রেকর্ডে জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জিন্টিনা
শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটক! ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ড্র, নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া
৩২ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপে থেকেও আল্লাহর কুদরতে অক্ষত উদ্ধার ১৮ দিনের নবজাতক! (“সুবহানাল্লাহ্”)
যারা হাজারো দম্পতিকে সংসার টিকিয়ে রাখার পরামর্শ দিতেন, আজ তারাই দিলেন বিচ্ছেদের ঘোষণা! তবে রেখে গেলেন সবার জন্য এক গভীর বার্তা
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই ট্যাক্স, সংসদে বিএনপি এমপির প্রস্তাব
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, জেনে নিন নতুন ভরি মূল্য
রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়
আবারও কাঁপল এশিয়া, আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
টেকনাফে রাস্তার পাশে সারি সারি কালেমার পতাকা, কারণ খতিয়ে দেখছে প্রশাসন
মিশরের বিপক্ষে ড্রয়ের পর ড্রেসিংরুমে আবেগঘন চিঠি লিখে গেল ইরান” কি আছে সেই চিঠিতে?
আ.লীগের পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত এখন ভারতের মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন
এইচএসসি পরীক্ষার সব কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর
“এটি জুলাইয়ের বাজেট নয়, ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি বাজেটঃ সংসদে বললেন বিরোধী দলীয় এমপি শাজাহান চৌধুরী
ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশ
হায়দরাবাদে আমার নামে সড়ক, ‘এমন সম্মান আগে কোনো মার্কিন প্রেসিডেন্টকে দেয়নি ভারত বললেন ডোনাল্ড ট্রাম্প

৩২ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপে থেকেও আল্লাহর কুদরতে অক্ষত উদ্ধার ১৮ দিনের নবজাতক! (“সুবহানাল্লাহ্”)

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে টানা ৩২ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার করা হয়েছে মাত্র ১৮ দিনের এক নবজাতককে। পরে একই ধ্বংসস্তূপ থেকে তার মাকেও জীবিত উদ্ধার করা হয়। ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের একটি ভবনের ধ্বংসস্তূপে আটকে ছিল নবজাতকটি। দীর্ঘ অনুসন্ধানের পর উদ্ধারকর্মীরা তাকে জীবিত অবস্থায় বের করে আনেন। এ সময় সেখানে উপস্থিত মানুষ করতালির মাধ্যমে উদ্ধারকর্মীদের স্বাগত জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কম্বলে মোড়ানো শিশুটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ থেকে বের করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবী জানান, টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে থাকার পরও শিশুটির শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এর প্রায় দেড় ঘণ্টা পর একই স্থান থেকে শিশুটির মাকেও জীবিত উদ্ধার করা হয়। পরে প্রকাশিত একটি ভিডিওতে মা ও নবজাতককে হাসপাতালের বিছানায় একসঙ্গে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধ্বংসস্তূপের নিচে মা নিজের শরীর বা আশপাশের কোনো কাঠামোর আড়ালে শিশুটিকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছিলেন। এতে নবজাতকটি বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেতে পারে।

উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত