সর্বশেষ
এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
ডেঙ্গু প্রতিরোধে ফুলহাতা পোশাক পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধি দল
যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নিহতের দাবি
এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য রয়েছে পুনঃপরীক্ষার বিশেষ সুযোগ
২১ বিভাগে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী
সমগ্র বিশ্বকে মহা বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রঃ জাতিসংঘে উত্তপ্ত বাক্য বিনিময়ে চীন
মেসির কোলে থাকা সেই শিশুই আজ বিশ্বকাপের ফাইনালে, ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পের নায়ক মুসলিম তারকা লামিন ইয়ামাল
তিন বিষয়ের এইচএসসি পরীক্ষা পুনরায় নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আইনের শাসন নিশ্চিত না হলে জনগণ আবার রাজপথে নামবে: হাসনাত আবদুল্লাহ
চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের
ফ্রান্সের টানা তৃতীয়বার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে দিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৫ দফা দাবিতে নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি
এখনই আমার মরার সময় নয় বলেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের
শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণের সুযোগ নেই, সরাসরি ফাঁসির রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এক দফা দাবি ও সময়সীমা বেঁধে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি জানিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে রাজধানীর শাহবাগ মোড় থেকে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দিনের কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে যান। এর আগে সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করেই তারা আপাতত কর্মসূচি স্থগিত করেছেন। তবে তাদের একমাত্র দাবি হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তিনি জানান, রাত ১০টার মধ্যে মন্ত্রী পদত্যাগ না করলে পরদিন সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করা হবে।

এর আগে দুপুরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ শুরু করে শিক্ষা ভবনের সামনে গিয়ে অবস্থান নেন।

তবে সচিবালয়ের প্রবেশপথে পুলিশের ব্যারিকেডের কারণে তারা ভেতরে যেতে পারেননি। এরপর আন্দোলনকারীরা শাহবাগে গিয়ে নতুন করে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ শুরু করেন।

এক শিক্ষার্থী জানান, অনেকের পরদিন পরীক্ষা থাকায় তারা দিনের কর্মসূচি শেষ করেছেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৫
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৫
মাগরিবসন্ধ্যা ৬:৪৮
এশা রাত ৮:১৪

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত