আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের অন্তরে এক গভীর অনুভূতি সৃষ্টি করেছে। ঘটনাটি জাপানের এক নওমুসলিম পরিবারকে কেন্দ্র করে।
শিশুটির পরিবারের সদস্যরা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। কিন্তু জাপানের রাষ্ট্রীয় আইন অনুযায়ী, পরিবারের কোনো সদস্য ধর্ম পরিবর্তন করলেও নাবালকদের ওপর সেই ধর্ম চাপিয়ে দেওয়া বা জোরজবরদস্তি করা সম্পূর্ণ বেআইনি। ফলে পিতামাতা মুসলিম হলেও চার বছর বয়সী শিশুটিকে সরাসরি ধর্ম পরিবর্তনের জন্য কোনো চাপ প্রয়োগ করা হয়নি।
পরিবারের সদস্যরা শিশুটির সামনে সৃষ্টিকর্তা, পরকাল এবং জাহান্নামের ভয়াবহতার বর্ণনা তুলে ধরেন। আখেরাতের শাস্তি ও জাহান্নামের বিবরণ শোনামাত্রই নিষ্পাপ শিশুটি মানসিকভাবে গভীরভাবে প্রভাবিত হয়ে মহান আল্লাহর আজাবের ভয়ে এবং সত্যের তাগিদে সে স্বতঃস্ফূর্তভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে।
ভিডিওটিতে দেখা যায়, শিশুটি খুশি মনে কালেমা শাহাদাত পাঠ করতে রাজি হয় এবং পরিবারের সাথেই ইসলামের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পর অনেকেই মন্তব্য করেছেন, বয়সে অবুঝ হলেও হেদায়েত এবং পরকালের ভয় যেকোনো মানুষের মনেই গভীর পরিবর্তন আনতে পারে, এই ভিডিওটি তারই একটি উজ্জ্বল সাক্ষী।

