সর্বশেষ
দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস: বিএনপি নেতা রাশেদ খানের দাবি
শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন বিএনপি পরিচয় দিচ্ছেন: শিক্ষামন্ত্রী
ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ও সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার
এ বছরই দেশে ফিরব, ভারতীয় গণমাধ্যমকে জানালেন শেখ হাসিনা
৮২ লাখ টাকার চিকিৎসা ব্যয় নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা, দিলেন বিস্তারিত ব্যাখ্যা
মাষ্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা
বিএনপি’র শোডাউনে নিষিদ্ধ আঃ লীগের হামলায় হতভম্ব সমগ্র দেশ! কাদের ইন্দনে এত বড় সাহস?
মেসির বিশ্ব রেকর্ডে জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জিন্টিনা
শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটক! ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ড্র, নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া
৩২ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপে থেকেও আল্লাহর কুদরতে অক্ষত উদ্ধার ১৮ দিনের নবজাতক! (“সুবহানাল্লাহ্”)
যারা হাজারো দম্পতিকে সংসার টিকিয়ে রাখার পরামর্শ দিতেন, আজ তারাই দিলেন বিচ্ছেদের ঘোষণা! তবে রেখে গেলেন সবার জন্য এক গভীর বার্তা
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই ট্যাক্স, সংসদে বিএনপি এমপির প্রস্তাব
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, জেনে নিন নতুন ভরি মূল্য
রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়
আবারও কাঁপল এশিয়া, আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশ

Our Times News

আওয়ার টাইমস।

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মিশর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করেই শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করে আফ্রিকার দলটি। অন্যদিকে, ভিএআরের সিদ্ধান্তে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইরানকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। মাত্র পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। মোহাম্মদ সালাহর বাঁ পায়ের শট ইরানের গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে সুযোগ নেন সাবের। তার শট ডিফেন্ডারদের ভিড় পেরিয়ে জালে জড়িয়ে গেলে লিড পায় মিশর। এটি বিশ্বকাপে মিশরের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল হিসেবে রেকর্ডে জায়গা করে নেয়।

গোল হজমের পর দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে ইরান। কিছুক্ষণ পরই পেনাল্টির সুযোগ পায় তারা। বক্সের ভেতরে মেহদি তারেমিকে ফাউল করলে স্পট কিকের নির্দেশ দেন রেফারি। তবে তারেমির নেওয়া শট অসাধারণ দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাউই। গুরুত্বপূর্ণ সেই সেভে এগিয়ে থাকে মিশর।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ইরান। ১৫তম মিনিটে এজাতোলাহির শট প্রথমে গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে রামিন রেজাইয়ান কঠিন কোণ থেকে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান। বিশ্বকাপে এটি ছিল ইরানের অন্যতম দ্রুততম গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে দুই দলই। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা মিলছিল না। শেষ দিকে ফ্রি-কিক থেকে সৃষ্ট সুযোগে খালিলজাদে বল জালে পাঠিয়ে ইরানকে এগিয়ে দিয়েছেন বলে মনে হচ্ছিল। কিন্তু ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, গোলের আগে তিনি অফসাইড অবস্থানে ছিলেন। ফলে গোল বাতিল করে দেন রেফারি।

গোল বাতিল হওয়ার পর ইরানের খেলোয়াড়দের হতাশা স্পষ্ট হয়ে ওঠে। শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের জন্য চেষ্টা চালালেও আর গোল করতে পারেনি তারা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
এই ড্রয়ের ফলে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে মিশর। অন্যদিকে, তিন ম্যাচেই ড্র করে মাত্র ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে ইরান। ভিএআরের সিদ্ধান্ত তাদের ইতিহাস গড়ার স্বপ্ন ভেঙে দেয়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত