সর্বশেষ
দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস: বিএনপি নেতা রাশেদ খানের দাবি
শিক্ষা বোর্ডে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া অনেকেই এখন বিএনপি পরিচয় দিচ্ছেন: শিক্ষামন্ত্রী
ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ও সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার
এ বছরই দেশে ফিরব, ভারতীয় গণমাধ্যমকে জানালেন শেখ হাসিনা
৮২ লাখ টাকার চিকিৎসা ব্যয় নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা, দিলেন বিস্তারিত ব্যাখ্যা
মাষ্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে গ্রেফতার সাবেক ছাত্রলীগ নেতা
বিএনপি’র শোডাউনে নিষিদ্ধ আঃ লীগের হামলায় হতভম্ব সমগ্র দেশ! কাদের ইন্দনে এত বড় সাহস?
মেসির বিশ্ব রেকর্ডে জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে আর্জিন্টিনা
শেষ মুহূর্তের অবিশ্বাস্য নাটক! ৬ গোলের রুদ্ধশ্বাস লড়াইয়ে ড্র, নকআউটে অস্ট্রিয়া-আলজেরিয়া
৩২ ঘণ্টা ভূমিকম্পের ধ্বংসস্তূপে থেকেও আল্লাহর কুদরতে অক্ষত উদ্ধার ১৮ দিনের নবজাতক! (“সুবহানাল্লাহ্”)
যারা হাজারো দম্পতিকে সংসার টিকিয়ে রাখার পরামর্শ দিতেন, আজ তারাই দিলেন বিচ্ছেদের ঘোষণা! তবে রেখে গেলেন সবার জন্য এক গভীর বার্তা
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলেই ট্যাক্স, সংসদে বিএনপি এমপির প্রস্তাব
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, জেনে নিন নতুন ভরি মূল্য
রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার আশপাশের যেসব এলাকায়
আবারও কাঁপল এশিয়া, আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূ ও সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ডেমরা ও সবুজবাগ এলাকায় পৃথক দুটি ঘটনায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেমরায় ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগ উঠেছে এবং নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে সবুজবাগে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যিনি মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রোববার (২৮ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, নিহত দুই নারীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার বাঁশেরপুল এলাকার একটি বাসা থেকে নাসরিন আক্তার (২৭) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়েখ খসরু জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে নিহতের বাবা ইকবাল হোসেন অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি জানান, নাসরিনের স্বামী পলাশ একজন মাদকাসক্ত প্রাইভেটকার চালক এবং নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে এবং নিহতের স্বামী পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অন্যদিকে রোববার সকালে রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁও শাহীবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। পুলিশের উপপরিদর্শক (এসআই) ফাতেমা জানান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী আনোয়ার হোসেন, যিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত, তিনি জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে পারিবারিক ও সন্তানের পড়াশোনা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেই কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাতেই ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
রবিবার, ২৮ জুন, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৬
সূর্যোদয়ভোর ৫:১৪
যোহরদুপুর ১২:০২
আছরবিকাল ৩:২০
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৭

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত