সর্বশেষ
আমরা ভেনেজুয়েলা নই, হামলা চললে হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: মার্কিন ইসরাইল জোটকে ইরানের হুঁশিয়ারি
গাজার বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলা, নিহত ১ আহত ১০
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন
স্পেনের বিশ্বজয়ে উল্লাসে মাতোয়ারা অ/ভিশপ্ত ইহুদীদের হামলায় পা হারানো ফি/ লিস্তিনি মা/জলুম মুসলিমরা
১৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে আরও কমেছে স্বর্ণের দাম
বিশ্বকাপ ফাইনালে হারের পর স্পেনকে কৃতিত্ব দিলেন মেসি
আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
আজকের বিশ্বকাপানো হাই ভোল্টেজ ফাইনালে কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ই/ সরাইলপ্রেমী মেসি? নাকি ফি/ লিস্তিনপ্রেমী ইয়ামাল?
পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৫
লিও মেসি ইসরাইল-মুসলিম তারকা ইয়ামাল ফিলিস্তিন, সব ছাপিয়ে আজকের বিশ্বকাপানো ফাইনাল রূপ নিয়েছে ইসরাইল ফিলিস্তিন যু/দ্ধে
নোয়াখালীর ফেনীতে ৪০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে, লণ্ডভণ্ড একটি গ্রাম
এবার অমুসলিম ভূখণ্ডে মন্দিরের জমি নিলামে কিনল মুসলিমরা, মসজিদ নির্মাণের পরিকল্পনায় ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়
লামিন ইয়ামালের ফি/ লিস্তিন সংহতিতে কাঁপছে ফুটবল বিশ্ব! মেসির ই/সরাইল প্রীতিতে ক্ষু/ ব্ধ কোটি কোটি ভক্ত, ফাইনালের আগে আ/ র্জেন্টিনা ছেড়ে স্পেনের পক্ষে মু/ সলিম বিশ্ব
লাশের পাহাড় ভেনেজুয়েলায়! প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৫ হাজার, ধ্বংসস্তূপে এখনো মিলছে মরদেহ

তাবলীগ জামাতের দুই গ্রুপ নিয়ে এশিয়া মহাদেশের শীর্ষ আলেম আল্লামা আরশাদ মাদানীর বক্তব্য ভাইরাল!

Our Times News

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে বাংলাদেশে তাবলীগ জামাতের দুই গ্রুপ” অর্থাৎ (মাওলানা সা’দ গ্ৰুপ এবং মাওলানা জুবায়ের গ্ৰুপের মধ্যে চলমান কোন্দল দিন দিন ভয়াবহ আকার ধারন করেছে। এবং এখনও পর্যন্ত তা চলমানই রয়েছে, এক গ্রুপ অন্য গ্রুপ কে বিভিন্ন বিষয়ে দোষারোপ করছে, পাশাপাশি এক গ্রুপ আরেক গ্রুপকে কাফের বা গুমরাহ ফতুয়া দিয়ে আসছিল।

অবশেষে উভয় গ্ৰুপের ভয়াবহ কোন্দল নিরশনের জন্য সুস্পষ্ট বক্তব্য দিয়েছে এশিয়া মহাদেশের শীর্ষ পর্যায়ের আলেম ভারতের দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত আলেম মাওলানা আরশাদ মাদানি।

তিনি বলেছেন, মাওলানা সা’দ সাহেব তার এলোমেলো বক্তব্যের জন্য রুজু করার পর দারুল উলুম দেওবন্দের মাস’আলা খতম হয়ে গিয়েছে।

দারুল উলুম দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী আরো বলেছেন, তাবলীগের দুই পক্ষই আমাদের, উভয়ই হক। কারো সাথেই আমাদের সম্পর্ক খারপ করবো না।

আজ ৬ই ফেব্রুয়ারী ২০২৪ রোজ মঙ্গলবার বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী অনুষ্ঠানে আমীরুল হিন্দ দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী এই বক্তব্য রাখেন।

এ সময় তিনি আরো বলেন, “যদি কোন ব্যাক্তি কাউকে গোমরাহ বলে, লানত দেয়, তাহলে আল্লাহর নবী বলেন, ঐ ব্যক্তি প্রকৃতপক্ষে গোমরাহ্! না হলে কিংবা লা’নতের উপযুক্ত না হলে লা’নতদাতার উপরেই তা পতিত হয়। তিনি আরো বলেন, দেওবন্দে প্রায় ফতোয়া চাওয়া হয়, তাবলীগের দুপক্ষের মধ্যে কারা গোমরাহ, কারা কাফের? আমরা বলে দেই, কেউ কাফের না এমনকি গোমরাও না। সবাই নামাজী, মুমিন, গুনাহ থেকে পরহেজগার। অতএব, কেউ কাউকে কাফের বা ফাসেক বলে নিজের ঈমান ও আখেরাতকে বরবাদ করো না। যারা এতদিন এসব করেছো তারা তওবা করো। উভয়পক্ষের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে। তাবলীগের দুই পক্ষই আমাদের কাছে আসে, কথা বলে, আমরা শুনি। আমাদের দাওয়াত করে, আমরা যাই, তাদেরও আমরা দাওয়াত করি। আমাদের মধ্যে কোন ইখতেলাফ নেই।

মাওলানা মাদানী আরো বলেন, দুই পক্ষ একই মেহনত করে। উভয়ের জামাতই আল্লাহর রাস্তায় বের হয়। তাই আমরা বলি, কোন একপক্ষকে মহব্বত করার কারণে অপরপক্ষকে কাফের বলা, গোমরা বলা ভয়াবহ গুনাহ। তারা কাফের হবে না বরং তোমার ঈমানই ক্ষতিগ্রস্ত হবে। দারুল উলুম দেওবন্দের কাছে ফতোয়া চাওয়া হয়েছে। আমরা ফতোয়া দিয়ে দিয়েছি। এরপর তিনি যখন রুজু করে নিয়েছেন তখন সব মাসআলা খতম হয়ে গিয়েছে। কেউ দুনিয়াবী স্বার্থে আখেরাতকে বরবাদ না করি। তাই অত্যন্ত আফসোসের সাথে এই পয়গাম দিতে চাই, তাবলীগের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে একপক্ষকে কাফের বলা, খুন-খারাবী করা ধ্বংস ছাড়া আর কোন পরিণতি বয়ে আনবে না।

বক্তব্যের শেষে তিনি বলেন, দুই পক্ষই হক। আবারো বলছি, উভয়পক্ষই সঠিক। এমন ইখতেলাফ দারুল উলূম দেওবন্দেও হয়েছে। ফলে আরেকটি দেওবন্দ সৃষ্টি হয়েছে। এমনভাবে অনেক মাদরাসায় মতবিরোধের কারণে নতুন নতুন মাদরাসা সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় একটিকে সঠিক ধরে নিয়ে বাকীগুলোকে বিভ্রান্ত ও গোমরাহ বলা নিছক মূর্খতা ছাড়া আর কিছু না।

উক্ত বক্তব্য রাখার সময় সহস্রাধিক উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সেখানকার উপস্থিত ওলামায়ে কেরাম। অনুবাদক: সৈয়দ আনোয়ার আবদুল্লাহ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সুচী
সোমবার, ২০ জুলাই, ২০২৬
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৮
সূর্যোদয়ভোর ৫:২৩
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৭
এশা রাত ৮:১২

সর্বশেষ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত